সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী

তীব্র গরমে মানবিক তিন আমল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-04-2024 03:09:26 am

গরমের তীব্রতা বেড়ে চলেছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে হিট স্ট্রোকে মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। সারা দেশের মানুষ একটা বিপর্যয়ের মধ্যে অবস্থান করছে। এই অস্বস্তিকর পরিস্থিতি তৈরির পেছনে আমাদের দায় সবচেয়ে বেশি। আমরা পরিবেশ ধ্বংস করে চলেছি প্রতিনিয়ত। ফলে তাপমাত্রার পরিমাণ বেড়ে যাচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে।’ (সুরা রুম: ৪১)


এই গরমে অনেকে বাসা-বাড়ি থেকে বের হতেই সাহস পাচ্ছে না। থেমে গেছে অনেকের কাজকর্মও। মুমিন ব্যক্তি কখনো অলস সময় পার করেন না। যখন যেভাবে সম্ভব হয়, তাঁকে আল্লাহর আনুগত্য ও মানবতার সেবায় এগিয়ে আসতে হয়। পরিবেশ রক্ষার মাধ্যমে মানুষ মূলত আল্লাহর দেওয়া নিয়ামতের যথাযথ ব্যবহার করে তাঁর কৃতজ্ঞতা আদায় করে। প্রচণ্ড গরমে খুব সহজে করা যায় এবং অসংখ্য সওয়াবের মালিক হওয়া যায়—এমন কয়েকটি আমলের কথা এখানে তুলে ধরা হলো।


১. তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানো


পরিচিত-অপরিচিত অসংখ্য মানুষ আমাদের বাড়ি, দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে চলাচল করে। এই গরমে তাদের তৃষ্ণা নিবারণে আমরা পানি পান করাতে পারি। কারণ তৃষ্ণার্তকে পানি পান করানো বড় সওয়াবের কাজ। হজরত সাদ ইবনে উবাদা (রা.) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল, আমার মা ইন্তেকাল করেছেন, আমি কি তাঁর পক্ষ থেকে সদকা করব? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কোন সদকা উত্তম? তিনি বললেন, পানি পান করানো। (সুনানে নাসায়ি: ৩৬৬৪)


২. পশুপাখির প্রতি দয়া


এই গরমে পশুপাখির যত্ন নেওয়া উচিত। গৃহপালিত পশুপাখির তো নিতেই হবে, ঘরবাড়ির আশপাশে বাস করা মুক্ত পশুপাখিরও খোঁজখবর রাখা উচিত। তাদের জন্য ঘরের ছাদে বা বারান্দা-বেলকনিতে ছোট বাটিতে কিছু পানি বা খাদ্য রাখুন। এটি বড় সওয়াবের কাজ। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘একজন লোক রাস্তা দিয়ে চলতে চলতে তার ভীষণ পিপাসা লাগল। সে কূপে নেমে পানি পান করল। এরপর সে বের হয়ে দেখতে পেল, একটা কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসায় কাতর হয়ে মাটি চাটছে। সে ভাবল, কুকুরটারও আমার মতো পিপাসা লেগেছে। সে কূপের মধ্যে নামল এবং নিজের মোজা ভরে পানি নিয়ে ওপরে উঠে এসে কুকুরটিকে পান করাল। আল্লাহ তাআলা তার আমল কবুল করলেন এবং গুনাহ মাফ করে দেন।’ সাহাবিরা বললেন, ‘হে আল্লাহর রাসুল, চতুষ্পদ জন্তুর উপকার করলেও কি আমাদের সওয়াব হবে?’ তিনি বললেন, ‘প্রতিটি প্রাণীর উপকার করাতেই সওয়াব রয়েছে।’ (বুখারি: ২৩৬৩)


৩. পরিবেশ রক্ষায় যত্নবান হওয়া


গাছের ছেড়ে দেওয়া নির্মল বাতাস মানবজীবনের জন্য অতিপ্রয়োজনীয়। গাছ ও মানুষ একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই গাছপালার প্রতি দয়ার্দ্র হতে হবে। রাস্তার ধারে বা খোলা ময়দানে যথাসময়ে গাছ লাগিয়ে রাখতে পারেন। সেই গাছ অক্সিজেন ও ফল দেবে। হাদিসের ভাষায় যা সদকা। হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেন, ‘যেকোনো মুসলমান ফলবান গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায় আর তা থেকে পাখি বা মানুষ বা চতুষ্পদ জন্তু খায়, তবে তা তার পক্ষ থেকে সদকা বলে গণ্য হবে।’ (বুখারি: ২৩২০

আরও খবর