সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

ভর্তুকি ছাড়াই আয় থেকে উড়োজাহাজের অর্থ পরিশোধ করছে বিমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-05-2024 03:04:23 pm

২০১১ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৪টি উড়োজাহাজ কিনতে ২ হাজার ৯৩ মিলিয়ন ডলার ঋণ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।


এগুলো হলো বোয়িং কোম্পানির নতুন ২টি ৭৩৭-৮০০, ৪টি ৭৭৭-৩০০ই আর, ৬টি ৭৮৭ ড্রিমলাইনার এবং ডি হ্যাভিল্যান্ড কোম্পানির ২টি ড্যাস-৮কিউ৪০০।


বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির কাছ থেকে নেওয়া এসব ঋণের আসল ও সুদ বাবদ মোট ১ হাজার ৫৭০ মিলিয়ন ডলার চলতি বছরের এপ্রিল পর্যন্ত কিস্তির হিসাব অনুযায়ী বিলম্ব ছাড়াই পরিশোধ করা হয়েছে।


১০ মে, শুক্রবার বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) আল মাসুদ খান এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালে একটি বোয়িং ৭৩৭-৮০০, ২০২৩ সালে বিমান দুটি বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজের পুরো ঋণ নির্দিষ্ট সময়ে পরিশোধ করেছে এবং ২০২৫ সালে আরও ২টি বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজের সম্পূর্ণ ঋণ পরিশোধ হবে।


বিমান আরও জানায়, করোনাকালে বাংলাদেশ বিমান চলতি মূলধন বাবদ সরকারের আর্থিক প্রণোদনা ঋণ হিসেবে মোট ৭৮৮ কোটি টাকা নেয়। পরে বিমান এই ঋণের আসল ও সুদ নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিশোধ করে।


বিমানের বহরে লিজে থাকা দুইটি ড্যাশ-৮-৩০০ এবং দুটি ৭৩৭-৮০০ উড়োজাহাজের লিজ শেষ হওয়ার পর নিজ তহবিল ব্যবহার করে কিনে ফেলতে সক্ষম হয়েছে।


বর্তমানে বিমানের বহরে নিজস্ব উড়োজাহাজের সংখ্যা ১৯টি। সরকারি ভর্তুকি ছাড়াই নিজ আয় থেকে পরিচালনা ব্যয় নির্বাহ এবং উড়োজাহাজের মূল্য পরিশোধ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান।


আরও খবর





deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৮ ঘন্টা ২১ মিনিট আগে