জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

বিজিবি'র হাতে ভারতীয় মালামালসহ আটক-২



 রামগড় ৪৩ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা ভারতীয় গাঁজা,দুইটি মোটরসাইকেল,ও একটি মোবাইল ফোনসহ ০২ জনকে আটক করেছে।আটককৃতরা হলো চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নয়দৌলং গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ ইয়াসিন (২০) ও একই এলাকার  সামশুল আলমের ছেলে মোঃ কামরুল ইসলাম (২০)।
মঙ্গলবার (০৯ আগস্ট) দুপুরে বিজিবি'র রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ কয়লারমুখ চেক পোষ্টে কর্মরত হাবিলদার লিটন চন্দ্র সাহা এর নেতৃত্বে একটি টহল দল মালামালসহ দুই ব্যাক্তিকে আটক করে। 



বিজিবি'র সূত্র জানায়,৪৩ বিজিবির অধীনস্থ কয়লারমুখ চেক পোষ্টের সদস্যরা চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেক পোষ্টের দায়িত্বপূর্ণ ভবানীপুর লেবু বাগান (জিআর-৬৬৩৩৫৪ এমএস ৭৯এম/৯) নামক স্থান হতে ০২ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ০১ কেজি ভারতীয় গাঁজা,০২টি প্লাটিনা-১০০ সিসি মোটরসাইকেল, এবং ০১টি HUAWEI মোবাইল ফোন উদ্ধার করে।উদ্ধার হওয়া এসব মালামালে বর্তমান বাজার মূল্য প্রায় মূল্য-১লক্ষ ৫০ হাজার ৫ শ টাকা।৪৩ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান জানান,উদ্ধারকৃত মালামাল ও আটক দুই ব্যাক্তিকে জোরারগঞ্জ থানায় সৌপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।সীমান্ত সুরক্ষাসহ চোরাচালানকারীদের বিরুদ্ধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

Tag
আরও খবর