জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

কিশোরগঞ্জে কৃষি উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র- কৃষি বিপনন অধিদপ্তর, নরসিংদী কতৃক আয়োজিত, কিশোরগঞ্জে কৃষিপণ্যের সংগ্রহত্তোর ক্ষতি হ্রাস ও ভ্যালু চেইন বিষয়ক ও "কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরন, মূল্য সংযোজন, বিপণন কৌশল" এর উপর দিনব্যপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ মে) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী, কৃষি বিপনন অধিদপ্তর, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তার কার্যালয় কিশোরগঞ্জ এ "নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন" ও কিশোরগঞ্জ উদ্যোক্তা ক্লাব এর সদস্য ৬০ জন পশিক্ষণার্থীর অংশগ্রহনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

"নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন" এর ৮০% উদ্যোক্তাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষি পণ্য নির্ভরশীল। যারা সরাসরি অর্গানিক ফুড, মসলা, হোম মেইড খাবার, ন্যাচারাল ফাইবার নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই উপকারী একটা ট্রেনিং।

কৃষিপণ্যের সংগ্রহত্তোর ক্ষতি (পোস্ট হারভেস্ট লস) বিষয়ক প্রাথমিক ধারণা ও বর্তমান প্রেক্ষাপট এবং কৃষিপণ্যের সংগ্রহত্তোর ক্ষতির (পোস্ট হারভেস্ট লস) কারণ ও বাজারে এর প্রভাব বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, মো: মফিদুল ইসলাম, উপপরিচালক, কৃষি বিপনন অধিদপ্তর ঢাকা বিভাগ, ঢাকা। 

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সম্ভাব্য সুপারিশসমীহ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, জনাব কিশোর কুমার সাহা, সহকারী পরিচালক (প্রশিক্ষণ), আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি বিপণন অধিদপ্তর, নরসিংদী।

কৃষিপণ্যের ভ্যালু চেইন প্রসেস বিষয়ক প্রাথমিক ধারণা ও বাংলাদেশে এর বাস্তব চিত্র বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, জনাব আব্দুল মান্নান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি বিপনন অধিদপ্তর খামারবাড়ি ঢাকা।

কৃষিপণ্যের ভ্যালু চেইন প্রসেসের বিদ্যমান সমস্যা ও প্রতিকারসমূহ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, ড. রফিকুল ইসলাম, উপপরিচালক, কৃষি বিপনন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিখা বেগম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা ( দায়িত্বপ্রাপ্ত) সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, কিশোরগঞ্জ।

এসময় আরও উপস্থিত ছিলেন, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো: জাহিদ হাসান, সিনিয়র জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন, রুখিশা জাহন সহ উপজেলা প্রতিনিধি মো: তরিকুল ইসলাম, আলী সোহেল, মো: আজিজুল ইসলাম, সাইফ সুলতান প্রমূখ। 

আরও খবর