দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বঙ্গবন্ধুর বাংলাদেশকে আমরা হাওয়া ভবন হতে দেবনা-এ্যাডভোকেট আফজাল হোসেন


আমাদের বড় পরিচয় হলো আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমাদের বড় পরিচয় হলো আমরা শেখ হাসিনার কর্মী, এটাই হলো আমাদের সবচেয়ে বড় গর্বের পরিচয়, সেই পরিচয়ে আমাদের এক এবং অভিন্ন থাকতে হবে। আমাদের মধ্যে বিভেদ থাকতে পারেনা। আর বিএনপি জামাতের অপশক্তিকে রুখে দাড়াতে হবে। অপশক্তিদের কোন সুযোগ দেয়া হবেনা। বঙ্গবন্ধুর বাংলাদেশকে আমরা হাওয়া ভবন হতে দেবনা। শনিবার তালতলী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন একথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। বিএনপি এদেশের সাধারণ মানুষ হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, বিডিআর হত্যা করেছে, এমনকি ঢাকা শহরে মৌলবাদী শক্তির সমাবেশ ঘটিয়ে মতিঝিল পাড়ায় আগুন দিয়েছিল এবং তারা মনে করেছিল হত্যা, সন্ত্রাস ও খুনের মাধ্যমে ঘোলাপানিতে মাছ শিকার করে ক্ষমতায় আসবে। কিন্তু আর তা হতে দেয়া হবেনা। আমরা বাংলাদেশকে পাকিস্তানি রাষ্ট্র হতে দিতে পারিনা।
তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুঃ তৌফিকউজ্জামান তনুর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি উল কবির জোমাদ্দারের সভাপতিত্বে বেলা ১২ টায় সম্মেলন উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য গোলাম রাব্বানী চিনু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মোতালেব মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনা পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম রিপন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চাম্পা, পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আঃ রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ফজলুল হক জোমাদ্দার, সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, সহ সভাপতি আলম কবির, সভাপতি কামরুল আহসান জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।
Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪০ মিনিট আগে