নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শ্যামনগর কৈখালী দশ মিনিটের টর্নেডোয় ক্ষতিগ্রস্থ শতাধিক বাড়িঘর গাছপালা

শ্যামনগর কৈখালী দশ মিনিটের টর্নেডোয় ক্ষতিগ্রস্থ শতাধিক বাড়িঘর গাছপালা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কৈখালী ইউনিয়নে টর্নেডোর আঘাতে শতাধিক কাঁচা ঘর বাড়ি ও গাছাপালা ক্ষতিগ্রস্থ হয়েছে।

রবিবার(১৯মে) বিকাল ৪টার দিকে কৈখালী ইউপির পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালী, জয়াখালী গ্রামে টর্নেডো আঘাত হানে। এর ফলে শতাধিক কাঁচা ,আধা পাকা ঘরবাড়ী লন্ড ভন্ড হয়ে যায় এবং গাছপালা উপড়ে পড়ে যায়। তবে কোন আহত বা নিহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আঃ রহিম বলেন বিকাল ৪টার দিকে হঠাৎ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা পাঁচ নদীর মোহনা সংলগ্ন হতে প্রচন্ড গতিবেগে একটি টর্নেডো ধেয়ে আসে এবং মুহুর্তে এলাকার শতাধিক টিনশেড কাঁচা ঘর বাড়ী লন্ড ভন্ড হয়ে যায়। বিষয়টি তিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তাৎক্ষনিকভাবে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ঘটনা স্থল পরিদর্শন করেন।

উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ এ বিষয়ে বলেন ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। অতি দ্রুত ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম জানান টর্নেডোয় বিধ্বস্থ সম্পূর্ণ কাঁচা ঘরবাড়ী হল ৩০টি, আংশিক বিধ্বস্থ কাঁচা ঘরবাড়ী হল ১২০টি। দুর্গত মানুষের সংখ্যা অনুমান ৬৫০জন।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম বলেন টর্নেডোয় ক্ষতিগ্রস্থদের খুব দ্রুত সহায়তা করা হবে।

ছবি- শ্যামনগর কৈখালী টর্নেডোয় ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ।


Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ৩৯ মিনিট আগে