দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

তালতলী উপজেলা বিএনপি’র সদস্য সচিব বহিষ্কার

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করার বরগুনার তালতলী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

গতকাল(২২ মে) রাতে কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ন মহাসচিব এ্যাড. রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। এ বহিস্কারের অনুলিপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের কাছে দেওয়া হয়েছে।

মোস্তাফিজুর রহমান তালতলী উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান ও চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন। 

চিঠি সৃত্রে জানা যায়,দলীয় সিদ্ধান্ত অমান্য করে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আংশগ্রহনের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলের গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিস্কার করা হয়েছে।

উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থীতা প্রত্যাহার করেননি সদস্য সচিব মোস্তাফিজুর রহমান। ইতিমধ্যে তাকে কেন্দ্রীয় বিএনপি থেকে গত দুই দিন আগে কারণ দর্শানো হয়। কারণ দর্শানো নোটিশের জবাব তিনি দেয়নি ও নির্বাচন থেকে সরে আসেনি এজন্য তাকে বহিষ্কার করা হয়েছে। 

মো.মোস্তাফিজুর রহমান বলেন,দলীয় ভাবে যে সিদ্ধান্ত নিয়ে সেটাকে আমি সাধুবাদ জানাই। আমি দলের নির্বাচন করি না,জনগনের নির্বাচন করি। তাই দল যেটা ভালো মনে করেছে সেটা করেছে।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ৪০ মিনিট আগে