ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

ঘূর্ণিঝড় রেমাল: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-05-2024 07:35:04 am

দুর্যোগ মোকাবিলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পাহাড় ধস হতে পারে। সেভাবে প্রস্ততি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।


রবিবার (২৬ মে) ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন। সাধারণত মহাবিপদ সংকেত দেওয়া হলে উচ্চ পর্যায়ের ওই বৈঠক ডাকা হয়।


প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসের পাশাপাশি, সিটি করপোরেশন, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় সারা দেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। পাহাড় ধসের ঘটনা ঘটলে উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত ৮ লাখের মতো লোকজন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। পর্যাপ্ত নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা রয়েছে, এর পাশাপাশি স্কুল কলেজগুলোতে লোকজন আশ্রয় নিতে পারবে।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের সভাপতিত্বে সভায় যোগ দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও পদস্থ কর্মকর্তারা।

আরও খবর

deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৬ ঘন্টা ৫ মিনিট আগে