জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

রামগড় সরকারি কলেজের অধ্যক্ষের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রামগড় সরকারি কলেজের অধ্যক্ষের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


চাকুরি হতে অবসরজনিত কারণে রামগড় সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল লতিফকে আবেগ ও শ্রদ্ধায় বিদায় জানালেন রামগড় কলেজের শিক্ষক-শিক্ষার্থীছাড়াও চট্টগ্রাম সিটি কলেজ ও খাগড়াছড়ি সরকারি কলেজের তাঁর সহকর্মীরা। গতকাল(বৃহষ্পতিবার) চাকুরির শেষ কর্মদিবসে রামগড় কলেজে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলেজ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রাণি বিদ্যা বিভাগের সহযোগি অধ্যাপক মংসাজাই মারমা। প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, উপাধ্যক্ষ প্রফেসর আবু মো: মেহেদী হাসান এবং খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আতিকুর রহমানসহ দুই কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক। রামগড় কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: আব্দুর রাজ্জাক ও শিক্ষার্থী কাকলি বাহাদুর ছেত্রীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল লতিফ ও তার সহধর্মীণী সুলতানা বেগম ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, রামগড় কলেজের  প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো: নুরুন্নবী, সাতকানিয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর কৃষ্ণ চন্দ্র দত্ত, খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আতিকুর রহমান, সিটি কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক মো: শামিম কবির, সহকারী অধ্যাপক মো: ইলিয়াছ, চট্টগ্রাম কলেজের মু. মোস্তাফিজুর রহমান, রামগড় কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের, মো: রেজাউল করিম, প্রভাষক মো: মোজাম্মেল হক, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু প্রমুখ। কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়। বিদায়ী অধ্যক্ষকে ক্রেষ্ট, পুষ্পমাল্য ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়

Tag
আরও খবর