যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

আশাশুনিতে টিসিবি’র পণ্য উদ্ধার ইউপি মেম্বর আহত

আশাশুনি উপজেলার শোভনালীতে চোরাই পথে বিক্রী করা টিসিবি’র পণ্য উদ্ধার করা হয়েছে। এঘটনায় স্থানীয় ইউপি সদস্য উদয় কান্তি বাছাড় আহত হয়েছেন। উদ্ধারকৃত মালামাল পুলিশ জব্দ করেছে। সোমবার (৩০ অক্টোবর) ভোর ৬ টার দিকে শোভনালী ইউনিয়ন পরিষদ ও কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এঘটনা ঘটে।
গ্রাম পুলিশ আবু হাসান ও কামালকাটি গ্রামের আঃ খালেক সরদারের ছেলে রবিউল ইসলাম জানান, রবিবার রাত্র ১২ টার দিকে মেম্বর উদয় কান্তি বাছাড় ও তার ছেলেকে পরিষদ থেকে তেলের বোতল হাতে বেরিয়ে যেতে দেখে এত রাতে কেন এভাবে বেরুচ্ছে সন্দেহ হলে ৯৯৯ নম্বরে কল করি। পুলিশ বিষয়টি আমলে নিয়ে যোগাযোগ করে আমাদেরকে বাড়িতে পাঠান। সোমবার ভোর ৬ টার দিকে রবিউল দেখতে পান হানিফের সহায়তায় পরিষদের পিছনে মেম্বার ও মেম্বারের স্ত্রী মালামাল নিয়ে যাচ্ছেন। তখন লোকজনকে খবর দিয়ে পিছু নিলে ইয়াছিনের পরিত্যাক্ত দোকানের পিছনে মালামাল ফেলে তারা পালিয়ে যায়। বাড়ির সামনে গিয়ে মেম্বার দ্রুত মোটর সাইকেলে পালানোর সময় সন্যাসীরচক গ্রামে রাস্তার বালিতে চাকা আটকে পড়ে গেলে তিনি আহত হন। তাকে উদ্ধার করে মোটর সাইকেলে পরিষদের সামনে আনলে পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে নিয়ে যায়। তার মোটর সাইকেলটি পরিষদে রাখা হয়েছে। পরে থানার এসআই মুহিতুর রহমান ঘটনাস্থানে গিয়ে দোকানের পিছন থেকে ও হাই স্কুলের সিড়ির নিচের কক্ষ থেকে ৪৪ কেজি ডাউল, ২৬ লিটার সোয়াবিন তেল, ২২ কেজি চিনি উদ্ধার করেন। তাদের ধারনা তল্যাসি করলে আরো মালামাল পাওয়া যেতে পারে। এঘটনাটি এলাকায় ব্যাপক আলোচিত হচ্ছে। দিনভর প্রতিবাদী মানুষ ও উৎসুক জনতা পরিষদ এলাকায় জড়ো হয়ে নানা অভিযোগের কথা উল্লেখ করে আলোচনা সমালোচনা করছিল। তাদের মুখে মুখে মেম্বারকে আইনের আশ্রয় আনা এবং টিসিবি’র ডিলারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহনের দাবী জানান হয়। টিসিবির মাল বিক্রয়কালে প্রতিজনের নিকট থেকে ৪০৫ টাকার স্থলে ৪২০ টাকা করে আদায় করার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতেও জোর দাবী জানান তারা।
মেম্বার উদয় কান্তি বাছাড়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে মেম্বরারকে পথে আটকে মারপিট করেছে এবং টিসিবি'র পণ্য আত্মসাতের অভিযোগ করছে। এব্যাপারে তারা থানায় মামলা দায়ের করবেন বলে জানান।
ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক বলেন, সকালে ফোনে জানতে পারি প্রশাসন পরিষদে রেড দেবে। আমি বলি আমার পরিষদে কোন অনিয়ম করা হয়নি, হবেও না। প্রশাসন রেড দিতে পারে। পরে জানতে পারলাম বিভিন্ন স্থানে টিসিবির মাল পাওয়া গেছে। এবং ঘটনার সাথে আমার পরিষদের এক মেম্বার জড়িত। যেহেতু পরিষদের মধ্যের ঘটনা নয় সেহেতু আমার কিছু করার নেই। তবে অভিযোগ সত্য হলে প্রশাসনকে সকল প্রকার সহযোহিতা করা হবে।
এসআই মুহিতুর রহমান জানান, কিছু মালামাল উদ্ধার হয়েছে, এখনো তদন্ত কার্যক্রম চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

Tag
আরও খবর