জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

কুলিয়ারচরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকার দোয়ারিয়া গ্রামে খালের পানিতে ডুবে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মে) ভোর ৬ টার দিকে পৈলনপুর- মাদবধি টেয়াকাটা ব্রীজ সংলগ্ন খালের পানিতে বায়েজিদের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন বায়েজিদ এর পরিবারের লোকদের খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে তার আত্মীয়স্বজন ছুটে আসে এবং বায়েজিদের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।

জানাযায় গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে আনুমানিক দেড়টার দিকে কুলিয়ারচর পৌর এলাকার দোয়ারিয়া গ্রামের মোঃ ছোটন মিয়ার ছেলে মো: বায়েজিদ মিয়া (৯) গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পানিতে লাফ দিয়ে তলিয়ে যায়। সাথে সাথে বায়েজিদের আত্মীয় স্বজন এবং এক পর্যায়ে ফায়ারসার্ভিসের লোকজন খালের পানিতে নেমে আনেক খোঁজা খোঁজি করেও বায়েজিদকে উদ্ধার করতে ব্যার্থ হয়।বায়েজিদ স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী 

এ সম্পর্কে বায়েজিদ এর বাবা মো: ছোটন মিয়া বলেন, বায়েজিদ মাঝেমধ্যে লুকিয়ে আশেপাশের ছেলেদের সাথে খালের পানিতে গোসল করতে যায়। গত মঙ্গলবার দুপুরে আমি ভৈরব থেকে ফেরার পথে বায়েজিদকে স্থানীয় ছেলেদের সাথে গোসল করতে যাওয়ার সময় দেখে ফেলি এবং খালে না যাওয়ার জন্য শাসিয়ে আমি বাড়ি গিয়ে প্যান্ট-শার্ট পাল্টিয়ে তাড়াতাড়ি ছেলের খোঁজে বাহির হয়। কিন্তু ততক্ষণে বায়েজিদ খালের পানিতে লাফ দিয়ে তলিয়ে যায়। বায়েজিদকে তলিয়ে যেতে দেখে সাথে সাথে পানিতে লাফ দেই এবং অনেক খোঁজাখুঁজি করেও বায়েজিদকে পায়নি। খালের পানির স্রোতের সাথে ভেসে যায় বায়েজিদ। সাথে সাথেই খবর দেওয়া হয়। কুলিয়ারচর থানা পুলিশ, ফায়ার সার্ভিসকে, ফায়ারসার্ভিস অফিস সংলগ্ন খালেই এই দূর্ঘটনা ঘটে। পরবর্তীতে কিশোরগঞ্জ থেকে  ফায়ারসার্ভিসের ডুবুরি গিয়ে অনেক খোঁজেও বায়েজিদের সন্ধান পায়নি।

আরও খবর