যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

প্রশাসনের নানা অসঙ্গতির প্রতিবাদের দেওয়ানগঞ্জে নাগরিক কমিটির মানববন্ধন


জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের নানা অসঙ্গতির তোলে ধরে নাগরিক কমিটির পক্ষে  মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।


রবিবার (২ জুন) দুপুর ১২টার দিকে দেওয়ানগঞ্জ মডেল থানা সংলগ্ন প্রধান সড়কে নাগরিক কমিটির উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভাটি করা হয়।


এতে বক্তব্য দেন, দেওয়ানগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক  রুহুল আমিন হারুন, যুগ্ম আহ্বায়ক খাদিমুল ইসলাম অলিদ, জাহিদ হাসান পিকুল, ফজলুল হক, সদস্য মাহমুদুল হক জাহিদ, নূর-ই এলাহী, ফুলু মিয়া, আজাদ হোসেন প্রমুখ।


পরে সভায় উপজেলা নাগরিক কমিটির সদস্যসচিব শামছুল হুদা রতন লিখিত বক্তব্যে বারো দফা দাবি তোলে ধরেন। দাবিগুলো হলো, উপজেলায় সরকারি দপ্তরে সেবাগ্রহীতাদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে। সরকারি দপ্তরের বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা সেবাগ্রহীতাদের বসিয়ে রেখে অফিস করা চলবে না। দরজায় আনসার সদস্যদের পাহারায় বসিয়ে সরকারি দপ্তরে দায়িত্ব পালন করা চলবে না। গত ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী বরাদ্দ হতে পরিবহন চালকদের টাকা কেনো আত্মসাৎ করা হলো? নির্বাচনকালীন নির্বাচনী দায়িত্বে নিয়োগকৃত  কর্মকর্তাদের ঘুষ-বাণিজ্যসহ ফসলি জমি রক্ষায় টপ সোয়েল ব্যবসা বন্ধ করা করতে হবে। গত ছয় মাসে অবৈধ বালু মহলে কোনো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করার কারণ জানাতে হবে। রেল স্টেশনের টিকিট কালোবাজারিদের দৌরাত্ম বন্ধ করতে হবে। গণমাধ্যম কর্মীদের তথ্য প্রদানে হয়রানি করা চলবে না।

ইউএনও অফিসের ডাক ফাইলে তথ্যপ্রাপ্তির আবেদন রিসিভ করতে টালবাহান না করাসহ সরকারি অফিসে দুপুর বারোটায় আসা আড়াইটাই অফিস থেকে বের হওয়া বন্ধ করতে হবে। জমি খারিজ করতে সরকারি ফি ছাড়া অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে।  


সভা শেষে একটি র‍্যালি বের করে পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে প্রতিবাদ কর্মসূচী মুলতবি ঘোষণা করেন আয়োজকরা।


এবিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী (ইউএনও) 

শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, 'উপজেলা প্রশাসনের পক্ষে আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধনে কী ধরনের দাবি করা হয়েছে, সেটাও অবগত নই। কেউ যদি অন্যায়-অনিয়ম করে থাকে, সেক্ষেত্রে অভিযোগ করতেই পারে। তবে আমার কাছে কোনো ভুক্তভোগী অভিযোগ করেনি।'


আরও খবর