সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

নিসচা ধামরাই শাখার কমিটি ঘোষণা, শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ৫ম বারের মতো দুই বছর মেয়াদের কমিটি ঘোষণা করা হয়।


শনিবার ১ জুন বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে গত কমিটির  সভাপতি এম. নাহিদ মিয়ার সঞ্চালনায় সহ-সভাপতি ইমরান হোসেনের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র গোলাম কবির।


এসময় এম.নাহিদ মিয়াকে সভাপতি ও মো: রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার ৭৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় অনুমোদিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও উপদেষ্টা কমিটির ৯ জন পৃষ্ঠপোষক কমিটির ১১ জন নিয়ে ২০২৪-২০২৫ ইং মেয়াদের ৫ম বারের মতো কমিটি ঘোষণা করেন ধামরাই উপজেলা শাখা।


উল্লেখ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  ধামরাই পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা বলেন, আমি ইলিয়াস কাঞ্চন সাহেব কে সরাসরি ২০০৫ সাল থেকে পরিচিত। তার আন্দোলনের সূচনায় তিনি যেভাবে একা লড়াইয়ে সংগ্রাম টি আজ বিশ্বের দরবারে তুলে ধরেছেন তা প্রশংসনীয়। আজ দেশে ১২০ টি কমিটির সড়ক দুর্ঘটনা রোধকল্পে কাজ করছে। তার ধারাবাহিকতায় ধামরাই টানা ৪র্থ বার শ্রেষ্ঠ কমিটি নির্বাচিত হয়েছে। নিসচা ধামরাই শাখা ২০১৬ সালে শুরু করে আমাকে উপদেষ্টা হিসেবে রাখেন আমি যখন তাদের সড়ক বিশৃঙ্খলা রোধকল্পে ডেকেছি পাশে পেয়েছি। শুধু সড়কের কাজে নয় দেশের যে কোন ক্লান্তিলগ্নে কাজে পেয়েছি। ধামরাই শাখা যেভাবে সফল ভাবে এগিয়ে যাচ্ছে এতে মানুষ সচেতন হচ্ছে ভবিষ্যতে আরো উন্নতির শিখরে পৌছাবে বলে বিশ্বাস করি। আমি যতোদিন আছি নিসচা ধামরাই এর পাশে সকল ভালো কাজে আমৃত্যু থাকব ইনশাআল্লাহ। 


বিশেষ অতিথি হিসেবে  ধামরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,ধামরাই ভাড়ালিয়া ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিন মাসুম,এডভোকেট আবুল কালাম আজাদ,ঢাকা জেলা পরিষদের সদস্য সুজন, পৌর স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক বেলায়েত হোসেন পাঠান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ধামরাইয়ে বিভিন্ন প্রেসক্লাব কে সম্মাননা ও আগত অতিথি এবং কমিটির নেতৃবৃন্দের মাঝে সম্মাননা" ক্রেস্ট বিতরণ করা হয় । 


অনুষ্ঠানের শেষে ধামরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন কমিটির নব নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

Tag
আরও খবর