নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শ্যামনগরে ঘূর্নিঝড় রিমালে মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি ৮ কোটি টাকার উর্দ্ধে

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্নিঝড় রিমালে মৎস্য সম্পদের ক্ষয় ক্ষতি ৮ কোটি ৮৪ লক্ষ টাকা।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার সুত্রে প্রকাশ রিমালে ক্ষতিগ্রস্থ চিংড়ী ঘেরের সংখ্যা হল ৩ হাজার ৯ শতটি।যার আয়তন ৩ হাজার ৮ শত পঞ্চাশ হেক্টর। ক্ষতিগ্রস্থ কাঁকড়া খামারের সংখ্যা ২ শতটি। এর আয়তন ৩৬ হেক্টর। ক্ষতিগ্রস্থ চিংড়ীর পরিমান ৬৬ মেট্রিক টন। পোনা ক্ষতিগ্রস্থ ১ লক্ষ ৭৫ হাজার। চিংড়ীর ক্ষয়ক্ষতি টাকায় ৩ কোটি ৯৬ লক্ষ টাকা। এ ছাড়া অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমান ৪ লক্ষ টাকা। চিংড়ীর পোনা সহ অন্যান্য ক্ষয়ক্ষতি সব মিলিয়ে ৮ কোটি ৮৪ লক্ষ টাকা।

ঘূর্নিঝড় রিমালে বৃষ্টি জনিত কারণে জলাবদ্ধতায় চিংড়ী ঘের গুলি পানিতে তলিয়ে যাওয়ার কারণে চিংড়ী মাছ ও মাছের পোনা নষ্ট হয়ে যায়।

উপজেলায় সর্ব মোট চিংড়ী ঘেরের সংখ্যা ১৬ হাজার ৫৩৮টি। চিংড়ী চাষের আয়তন ১৭ হাজার ৬শত ১৭ হেক্টর। কাঁকড়া ঘেরের সংখ্যা ১ হাজার ১শত ১০টি। কাঁকড়া চাষের আয়তন ১শত ৮২ হেক্টর।

বুুড়িগোয়ালিনী ইউপির ঘের মালিক মিজানুর রহমান বলেন ছোট চিংড়ী ঘের ঘূর্নিঝড় রিমালে ব্যাপক বৃষ্টি জনিত কারণে ডুবে যায় এর ফলে মাছ অন্য দিকে চলে যায় আবার কিছু মাছ মারাও যায়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন বর্তমানে অনেকে চিংড়ী ঘের প্রসেস করছেন ফলে রিমালে ক্ষতির পরিমান কম রয়েছে।



Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ৪০ মিনিট আগে