দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

চতুর্থধাপে উপজেলা নির্বাচনে বগুড়ায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা


আব্দুল মোমিন শেরপুর বগুড়া

বগুড়ার ধুনটে ৪০ হাজার ৬০ ভোটে আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আসিফ ইকবাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৬২ ভোট।
ধুনটের মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ৩২৪। মোট বৈধ ভোটের সংখ্যা ৯৩ হাজার ৭৭৭। ভোটের হার ৩৭ দশমিক ৮৭ শতাংশ।   নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আশিক খান।
চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার নন্দীগ্রামে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। তিনি মোটরসাইকেল প্রতীকে ৪১ হাজার ৩৭৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ আনারস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫১ ভোট। 
বুধবার রাতে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির। নন্দীগ্রাম উপজেলার ৪৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭০ হাজার ৬৯১জন ভোটার। ভোটের শতকরা হার ৪৪ দশমিক ৯৭।  মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন।
শেরপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহ জামাল সিরাজী। মোটরসাইকেল প্রতীক নিয়ে এই প্রার্থী ভোট পেয়েছেন ৪০ হাজার ১৮০ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান মাহমুদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৭৫১ ভোট।  শাহ জামাল সিরাজী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। তিনি এর আগের নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে তিনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।  শেরপুর উপজেলায় মোট বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৯২৬ টি। আর বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৮৯৯। ভোটের হার ২৮ দশমিক ৯২ শতাংশ।
বুধবার রাত ১২ টার দিকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন শেরপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪ মিনিট আগে