দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ঈদে নগরবাসীর নিরাপত্তায় ডিএমপির ৮ নির্দেশনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-06-2024 12:27:52 am

আসন্ন ঈদুল আজহার সময় কোনও ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয় সেজন্য রাজধানীবাসীকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন মসজিদে গিয়ে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন পুলিশ সদস্যরা।


এসময় ঈদে নগরবাসী ও বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে করনীয়সহ বিভিন্ন সচেতনতামূলক ৮টি নির্দেশনা রয়েছে।


শুক্রবার (৭ জুন) রাজধানীর মসজিদগুলোতে জুমার নামাজের খুতবার সময় ডিএমপির পক্ষ থেকে এসব নির্দেশনা প্রচার করা হয়।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় রাজধানীর ৫০টি থানা এলাকাতেই এই কার্যক্রম পরিচালনা করা হয়। ডিএমপির উপ-কমিশনার (ক্রাইম) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


ডিএমপি সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বাসিন্দাদের অনেকেই গ্রামের বাড়িতে যাবেন। এসময় অনেক বাসায় চুরি বা ডাকাতি হওয়ার আশঙ্কা থাকে। গত ঈদুল ফিতরের বন্ধের সময় রাজধানীতে প্রায় অর্ধশত বাসায় সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। এজন্য এবারের ঈদুল আজহার বন্ধের সময় রাজধানীর বাসিন্দারা যেন সচেতন থাকেন সেজন্য মসজিদে জুমার নামাজের সময় সচেতনতামূলক বক্তব্য দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল।


ডিএমপির প্রচারিত নির্দেশনাগুলো হলো-


১. ঈদে বাড়ি যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন, পানির লাইন, সব ধরনের লাইট, ফ্যানের সুইচ, বৈদ্যুতিক প্লাগ বন্ধ করে বের হতে হবে। বাসা বাড়িতে অগ্নি-দুর্ঘটনা রোধে ছুটি শেষে বাড়ি থেকে ফিরে এসে দরজা জানালা খুলে ঘরে জমে থাকা গ্যাস বের না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই গ্যাসের চুলা জ্বালানো কিংবা বৈদ্যুতিক সুইচ অন করা যাবে না।


২. বাসা-বাড়িতে সিসি ক্যামেরা বসাতে হবে। পূর্বে বসানো সিসি ক্যামেরা সচল আছে কিনা পরীক্ষা করতে হবে। চোর রাতের বেলা বাসার পিছনের অংশ দিয়ে জানালা ভেঙ্গে চুরি করে। তাই বাসার পিছনেও সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।


৩. বাসার চারপাশে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রাখতে হবে।


৪. নগদ টাকা কিংবা স্বর্ণালংকার ব্যাংক কিংবা নিকটাত্মীয়দের কাছে নিরাপদে রাখতে হবে।


৫. রাতে কিংবা দিনে মাস্ক কিংবা ক্যাপ অথবা একসঙ্গে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরিহিত অপরিচিত সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নজরদারি করতে হবে। প্রয়োজনে ৯৯৯ এ ফোন দিতে হবে।


৬. মোটরসাইকেল চুরি রোধে এলার্ম লাগাতে হবে। এতে কেউ মোটরসাইকেল স্পর্শ করলেই এলার্ম বেজে উঠবে। লক করার কাজে স্টিলের তৈরি মেরিন অ্যাংকর চেইন ব্যবহার করতে হবে। মোটরসাইকেলে জিপিএস ট্র্যাকার লাগাতে হবে এবং চাকাতে উন্নত মানের ডিস্ক লক ব্যবহার করতে হবে।


৭. অপরিচিত কেউ কোন কার্ড কিংবা কাগজ দেখিয়ে কোনো ঠিকানা বা তথ্য জানতে চাইলে কিংবা রুমাল বা অন্য কোনো কিছু মুখের কাছে আনার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে মুখ সরিয়ে নিতে হবে এবং প্রয়োজনে আশেপাশের লোকজনের সাহায্য নিতে হবে।


৮. চোরেরা রাতে অন্ধকার থাকা বাসা সহজে শনাক্ত করে চুরির জন্য টার্গেট করে। এ বিষয়ে সতর্ক ব্যবস্থা নিতে হবে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ১৪ মিনিট আগে