আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

সরিষাবাড়ীতে রূপালী ব্যাংক পিএলসি শাখার উদ্ভোদন

 “উত্তম সেবার নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ীতে রূপালী ব্যাংক পিএলসি শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।


রোববার (৯ জুন) সকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায় জি.কে প্লাজার দ্বিতীয় তলায় এ শাখার স্থানান্তর ও উদ্বোধন করা হয়।


ব্যাংক সূত্র জানায়, ২০১৫ সালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার মাছ হাটি এলাকায় রূপালী ব্যাংক পিএলসি শাখার অগ্রযাত্রা শুরু হয়। দীর্ঘ দশ বছর পর শাখাটির উন্নয়ন সমৃদ্ধি ও গ্রাহক সেবার মান উন্নত করার লক্ষ্যে শাখাটি আরামনগর বাজার জি.কে প্লাজায় স্থানান্তর করা হয়েছে।


শাখা স্থানান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-মহাব্যবস্থাপক ও জামালপুর জোনাল অফিসের জোনাল ম্যানেজার মোঃ মনির উদ্দিন ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন খাঁ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সমবায় কর্মকর্তা আঃ হালিম, মরিয়ম ট্রেডার্স এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হোসেন মুকুল সহ আরও অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ম্যানেজার তারেক হাসান মনির।


অনুষ্ঠানে আরামনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর