ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

লাখাইয়ে বুল্লাবাজার হইতে গুনিপুর সড়কের রাস্তার বেহাল দশা , দেখার যেন কেউ নেই।

লাখাইয়ে বুল্লাবাজার হইতে গুনিপুর সড়কের সিংহগ্রাম সপ্রাবি অংশে ব্রীজের একপাশের মাটি ধ্বসে যানচলাচলে বিঘ্নিত, জনদূর্ভোগ। 


লাখাইয়ে হবিগঞ্জ - লাখাই আঞ্চলিক মহাসড়ক এর বুল্লাবাজার হইতে গুনিপুর সড়কের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর নির্মিত ব্রীজের পূর্ব পাশের দুদিকে মাটি ধ্বসে পড়ায় সড়কটিতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারীরা।


এ অবস্থায় ব্রীজের ক্ষতিগ্রস্থ অংশটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বরাবরে ১০ জুন/২৪ একখানা লিখিত আবেদনপত্র দাখিল করেছেন উপজেলা যুব ফোরাম এর আহবায়ক আকিব শাহরিয়ার। 


লিখিত আবেদন সূত্রে জানা যায় উপজেলার বুল্লাবাজার হইতে গুনিপুর সড়কের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খালের উপর নির্মিত ব্রীজটির পূর্ব পাশের দুদিকের মাটি ধ্বসে পড়েছে। ব্রীজের গোড়ার মাটি ধ্বসে পড়ায় সড়কটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। এতে প্রায়শই ছোট বড় সড়ক দূর্ঘটনা ঘটে চলেছে। 


আরোও জানা যায় গত ৭ জুন/২০২৪ রোজ শুক্রবার এ সড়কে একটি বরযাত্রী বাহী গাড়ি ব্রীজের গর্তে পড়ে অল্পের জন্য উল্টে যাওয়া থেকে রক্ষা পায়।পরে স্থানীয়দের সহায়তায় এটি উদ্ধার করা হয়। 


আরোও জানা যায় সড়কের ক্ষতিগ্রস্থ অংশটি সংস্কার না করলে এবং বৃষ্টি পাত অব্যাহত থাকলে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সাথে আলাপকালে জানান আমার বরাবরে লিখিত আবেদন দাখিল করা হয়েছে। আমি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীকে বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি।


এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মাহবুবুর হোসেন এর সাথে আলাপ কালে উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশনা অনুযায়ী সড়কের ধ্বসে পড়া অংশ সংস্কারের জন্য সংসলিষ্ট ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল কুদ্দুস কে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag
আরও খবর