তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

দোহারে জাতীয় যুব দিবস পালন

‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে ঢাকার দোহার উপজেলার নারিশায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী করে এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব)। মঙ্গলবার সকাল ১০ টায় নারিশা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে যুব দিবসের আলোচনা সভা করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগির হোসেন বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। যুবদের সঠিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সমাজ তথা দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব। এসময় তিনি নারিশা ইউনিয়নের সকল যুবদের বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজে এগিয়ে আসার আহবান জানান। 

আরব সংস্থার নারিশা ইউনিয়ন প্রোগ্রাম কো-অর্ডিনেটর চিত্তরঞ্জন মজুমদারের সভাপতিত্বে এবং সাতভিটা যুব ফোরামের আহবায়ক ইমরান খান রাজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. কবিরুল, আরব সংস্থার নারিশা ইউনিয়ন সমাজ উন্নয়ন কর্মকর্তা সাজিদ মিয়া, আল-ইমরান, স্বাস্থ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, জাকির হোসেন, মো. সোবাহান, মো. রাশেদুল ইসলাম, শাহিদ খান, জসিম ইমন এবং 'আরব' সংস্থার সকল শিক্ষিকা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে যুব দিবসের নানান স্লোগানে এক যুব র‍্যালী বের করা হয়। র‍্যালীটি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে বের হয়ে প্রধান সড়কে এসে শেষ হয়। সমৃদ্ধি কর্মসূচির "উন্নয়নে যুব সমাজ" কার্যক্রমের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় আলোচনা সভা র‍্যালীটি বাস্তবায়ন করে আরব সংস্থা। 

আরও খবর