তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

বাঘ সংরক্ষণে সুন্দরবনে মিষ্টি পানির উৎস বাড়ানো হবে

বাঘ সংরক্ষণে সুন্দরবনে মিষ্টি পানির উৎস বাড়ানো হবে

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবনে বাঘ সংরক্ষণে মিষ্টি পানির উৎস বাড়ানো হবে ও সুন্দরবনে কেল্লা তৈরী করা হবে এটি জানিয়েছেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.আবু নাসের মোহাম্মদ মোহসিন হোসেন।

মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে বাঘ সংরক্ষণে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলি বলেন।

তিনি আরও বলেন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় সুন্দরবনে পশু পাখির সংখ্যা বাড়ানোর জন্য কেল্লার সংখ্যা বৃদ্ধি করা হবে, মিষ্টি পানির উৎস বৃদ্ধি সহ চোরা শিকারীদের নির্মূল করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
“বাঘ আমাদের অহংকার,রক্ষার দায়িত্ব সবার।”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, কৈখালী ইউপির প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রঊফ,নীলডুমুর বর্ডার গার্ড বাংলাদেশের সুবেদার আরজুল ইসলাম, কোষ্ট  গার্ডের পেটি অফিসার রফিক উদ্দীন, বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম, কদমতলা ষ্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান, সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগম প্রমুখ।

ছবি- শ্যামনগরে বাঘ সংরক্ষণে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা ড.আবু নাসের মোহাম্মদ মোহসিন হোসেন।


Tag
আরও খবর