দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বগুড়ার শেরপুর উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা



আব্দুল মোমিন শেরপুর বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্যায়ের ৪৫ জন ভূমি ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আসন্ন ঈদুল আজহার আগে শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘর পেলেন অসহায় এসব পরিবার। প্রধানমন্ত্রীর পক্ষে অতিরিক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন উপকারভোগীদের হাতে জমির দলিল এবং ঘরের চাবি হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহজামাল সিরাজী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা প: প: কর্মকর্তা সাজিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার ওবাইদুল রহমান, উপজেলা পিআইও শামছুন্নাহার শিউলী সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্প-২ এর পঞ্চম পর্যায়ে এই উপজেলায় ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়। এরমধ্যে কুসুম্বী ইউনিয়নে তাতড়া মৌজার ২টি পয়েন্টে ১৪টি, মির্জাপুর ইউনিয়নের আয়রা মৌজায় ১৯টি, সুঘাট ইউনিয়নের চকনশী মৌজায় ৬টি, শাহ্ বন্দেগী ইউনিয়নের কানাইকান্দর মৌজার ৬টি পরিবার রয়েছে।

উপহারের ঘর পেয়ে মির্জাপুরের ইউনিয়নের শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, বেলাল হোসেন, বৃদ্ধ ডলি বেগম খুশিতে কেঁদে ফেলেন। তারা বলেন, এতদিন নিজের কোনো ঘর ছিল না। অন্যের জায়গায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। মাথা গোঁজার ঠাঁই পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে সাহায্য তুলেছি। কিন্তু সংসারের ব্যয়ভার বহন করতে গিয়েই হিমশিম খেতে হয়। তবে প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে তার স্বপ্ন পুরণের পাশাপাশি কষ্ট দূর হলো বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি শুরু করেন। বঙ্গবন্ধুর এ কর্মসূচিকে অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ ও ভূমিহীনদের ঘর ও জমির মালিকানা দেওয়ার উদ্যোগ নেন।

আশ্রয়ণ প্রকল্প ও অন্যান্য প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত সারাদেশে ৮ লাখ ৬৭ হাজার ৯০৪টি ভূমি ও গৃহহীন পরিবারের প্রায় ৪৩ লাখ ৪০ হাজার মানুষকে পুনর্বাসন করা হয়েছে। যেখানে শুধু আশ্রয়ণ প্রকল্পের অধীনে ৫ লাখ ৮২ হাজার ৫৩টি ভূমি ও গৃহহীন পরিবারের ২৯ লাখ ১০ হাজার ২৬৫ জনকে পুনর্বাসন করা হয়েছে।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৫ মিনিট আগে