আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

কচাকাটায় দরিদ্রদের ভিজিএফ এর বিপুল পরিমাণ চাউল উদ্ধার

নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফ এর ১হাজার ১৬৯ কেজি চাল এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহম্মেদ। এর আগে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৫টি চাল দেয়ার সুবিধাভোগীর স্লিপও উদ্ধার করা হয়। প্রতিটি স্লিপের বিপরিতে বরাদ্দ রয়েছে ১০ কেজি চাল। পরে চাল ও ¯স্লিপ জব্দ করে কচাকাটা থানা  হেফাজতে দেয় সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা।

পুলিশ জানায়, কচাকাটা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ কালে বিক্রির অভিযোগ উঠে। পরে সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা ও পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ইউনিয়ন পরিষদের পাশে নায়কেরহাট বাজারের শহিদুল ইসলামের বাড়ি থেকে ২০ বস্তা ও মতিনের বাড়ি থেকে ৪ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব বস্তায় ১হাজার ১৬৯ কেজি চাল পাওয়া যায়। এসময় সহিদুলের বাড়ি থেকে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডর মেম্বার সাইদুল ইসলাম স্বাক্ষরিত ৫০টি ও চেয়াম্যান স্বাক্ষরিত ১৫টি স্লিপ পাওয়া যায়। এসব ¯স্লিপের বিপরীতে ৬৫০ কেজি চাল বরাদ্দ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ ভিজিএফ এর অধিকাংশ কার্ড ব্যাবসায়ীদের কাছে বিক্রি করে দেয় মেম্বার  চেয়ারম্যান। বিলির দিন ব্যবসায়ীদের লোকজন চাল তুলে নিয়ে যায়। হতদরিদ্ররা ভিজিএফের চাল পায় না।

এ বিষয়ে কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান শাহাদৎ হোসেন জানান, নিয়ম মোতাবেক চালের স্লিপ বিতরণ করা হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে চাল উদ্ধার করা হয়েছে। আর উদ্ধারকৃত স্লিপ ৫নং ওয়ার্ড  মেম্বারের। এখানে আমার কোন দায় নেই।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় জানান, চাল উদ্ধারের পর  উদ্ধারকৃত চাল ও ¯স্লিপ থানা হেফাজতে রয়েছে। উপজেলা প্রশাসন মামলা করলে আমরা মামলা নিবো। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ভিজিএফ’র চাল ও  জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর



deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে