ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

"কবি কামাল আহমদ'র জীবন ও সাহিত্যকর্ম" এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন


সৃষ্টিশীল কর্মই ইতিহাস 

------ দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী 


সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, সৃষ্টিশীল কর্মই ইতিহাস। 


তিনি গতকাল বুধবার সন্ধা  ৬.৩০ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদ আয়োজিত ছড়াকার ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবন সম্পাদিত "কবি কামাল আহমদ'র জীবন ও সাহিত্যকর্ম" গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।


সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ইংরেজি ম্যাগাজিম "দ্য আর্থ অব অটোগ্রাফ" সম্পাদক আবদুল কাদির জীবনের সভাপতিত্বে ও পোয়েটস পিডিয়া রাইটার্স ক্লাবের পরিচালক, তরুণ সংগঠক রিপন মিয়ার উপস্থাপনায় "কবি কামাল আহমদ'র জীবন ও সাহিত্যকর্ম" গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ছড়া পরিষদের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ছড়াকার ও প্রাবন্ধিক জয়নাল আবেদীন জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত। প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মুখ্যপত্র "ত্রৈমাসিক আল-ইসলার" সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, বিশিষ্ট সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, সাহিত্য সংগঠন সাইক্লোনের সাবেক সভাপতি, বিশিষ্ট ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ও নাট্যকার ছয়ফুল আলম পারুল, বিশিষ্ট সাংবাদিক ও লেখক ঋষিকেষ রায় শংকর  ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশিদ।


এছাড়া বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, সমাজকর্মী মোসাদ্দিকুন নবী, ছড়াকার কবির আশরাফ, কবি দেওয়ান গাজী আবদুল কুদ্দুস শমসাদ,কবি ও শিক্ষক এড. আব্দুল মালিক, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, সাংবাদিক ঈশা তালুকদার, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, কবি নূর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি মকসুদ আহমদ লাল, শিল্পী বাহা উদ্দিন বাহার, সার্জন টিভির পরিচালক জুবের আহমদ সার্জন, সোহেল আহম প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি কামাল আহমদের সহধর্মিণী সাহিত্যকর্মী জোবায়দা বেগম আঁখি।


অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি নুর মোহাম্মদ চৌধুরী মুবিন। 

মুখ্য আলোচকের বক্তব্যে ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল বলেন, কামাল সংগ্রামী মানুষের প্রতীক। 


অনুষ্ঠান শেষে কবি কামাল আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। পাশাপাশি সংগঠনের পক্ষ কবি কামাল আহমদকে সম্মানীও প্রধান করা হয়।

আরও খবর