৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুলিয়ারচর মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা সহ একজন আটক দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু: উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান শুরু : লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু সাতক্ষীরা সরকারি কলেজে সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানেও চলবে টিকাদান লালপুরে অবৈধ মাটি খননের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হাওর সড়ক নিয়ে যত সমালোচনা

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-06-2024 04:51:03 pm

কিশোরগঞ্জের  ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হাওর সড়ক নিয়ে যত  সমালোচনা


মোঃ ফরমান উল্লাহ, প্রতিনিধি 


কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হাওর সড়ক নির্মাণের পর থেকেই বিভিন্ন দিক থেকে সমালোচনা চলছেই। এসব সমালোচনা দেখে মনে হচ্ছে ৮৭৪ কোটি টাকা ব্যয় করে ৩০ কিঃমিঃ এ সড়কটি কোন উপকারেই আসছেনা। সে সব সমালোচনা করা হচ্ছে তা অল্প আলোচনা করছি।


১। হাওর সড়কটি ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম সংযুক্ত হয়েছে। সড়কটি কিশোরগঞ্জ সদর কিংবা অন্য কোন জেলা শহরের সাথে সংযোগ দেওয়া হয় নি। ফলে ব্যয় বহুল সড়কটি ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের কিছু সংখ্যক মানুষের উপকার হয়েছে যারা সড়কটির সাথে বসবাস করছে। 


২। গত ১লা বৈশাখে বাংলা নববর্ষ পালন উপলক্ষ্যে ৭ কোটি টাকা ব্যয় করে ১৪ কিঃমিঃ সড়ক আলপনা করা হয়েছে। এ ৭ কোটি টাকাই অপচয় হয়েছে বলে অনেকে  মনে  করছেন। উক্ত আলপনার কারণেও সমালোচনা হয়েছে।

৩। গত বছর সিলেট-সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় কোটি কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে। সিলেট বাসীর ধারণ ইটনা-মিঠামইন সড়ক এর জন্য দায়ী। জুন/২৪ মাসে ভারী বৃষ্টি, ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে সিলেট-সুনামগঞ্জ বন্যা কবলিত হয়েছে।সিলেট বাসির অভিযোগ ইটনা-মিঠামইন -অষ্টগ্রাম সড়ক এরজন্য দায়ী। তাদের অভিযোগ এ সড়ক নির্মাণ হওয়ার পর থেকে সিলেট সুরমা নদীর পানি প্রবাহ বাধা গ্রস্ত হওয়ায় সিলেট-সুনামগঞ্জ বন্যা কবলিত হয়েছে

৪। কিশোরগঞ্জ থেকে ভৈরব আঞ্চলিক মহাসড়কের নাজেহাল অবস্থা। পুরো সড়কই খানা খন্দে ভরা। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।সাথে যাত্রী সাধারণ ও জীবনের ঝুঁকি নিয়ে যার যার গন্তব্যে যাচ্ছেন। সিএনজি  তে চলাচল করার সময় অনেক যাত্রী এমন ও মন্তব্য করেছেন ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম হাওর সড়ক করার জন্য এ সড়কটি মেরামত করা হচ্ছে না।কিশোরগঞ্জের সকল বরাদ্দ হাওর সড়কে নিয়ে গেছে। হাওর সড়কের পাশাপাশা অন্যান্য সড়ক/রাস্তা মেরামত করা হলে হাওর সড়কটি নিয়ে এত সমালোচনা হতো না।

Tag
আরও খবর