জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ভিয়েতনামের সঙ্গে নিবিড় সম্পর্কের অঙ্গীকার পুতিনের, ১১ চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-06-2024 02:20:24 am

উত্তর কোরিয়া সফর শেষে বর্তমানে ভিয়েতনাম অবস্থান করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গুরুত্বপূর্ণ এ সফরে গিয়ে দেশটির সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ার অঙ্গীকার করেছেন তিনি।


এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী হ্যানয়ে ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে পুতিন এই অঙ্গীকার করেন। তেল, গ্যাস, পারমাণবিক বিজ্ঞান এবং শিক্ষাসহ আরো কয়েকটি ক্ষেত্রে ১১টি চুক্তি ও সমঝোতা স্মারকও সই করেন দুই দেশের প্রেসিডেন্ট।



ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নির্বাচনে জয়ী হয়ে ফের ক্ষমতায় আসার জন্য তাকে অভিনন্দন জানানোসহ তার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, পুতিন বিশ্বের “শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে” অবদান রেখেছেন।



ওদিকে, পুতিন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিবিড় করাটা রাশিয়ার পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের বিষয়গুলোর অন্যতম। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি ‘নির্ভরযোগ্য নিরাপত্তা বলয়’ তৈরির প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।



উত্তর কোরিয়া সফরের পর বৃহস্পতিবার পুতিন ভিয়েতনাম সফরে গেছেন। গত মে মাসে পঞ্চম মেয়াদের জন্য রাশিয়ার ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি চীন ও উত্তর কোরিয়া সফর শেষে তৃতীয় দেশ হিসেবে ভিয়েতনাম সফর করছেন।



২০১৭ সালের পর থেকে প্রথমবারের মতো দেশটিতে সফরে গেলেও এ নিয়ে মোট পাঁচবার ভিয়েতনামে গেলেন পুতিন।



যুক্তরাষ্ট্র পুতিনের এই সফরের সমালোচনা করেছে। ভিয়েতনাম সফর পুতিনকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা ক্ষুন্ন করছে বলে অভিযোগ তাদের।



এই সপ্তাহে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধের ন্যায্যতা প্রচারের জন্য কোনও দেশেরই পুতিনকে জায়গা করে দেওয়া উচিত নয়।

আরও খবর