ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

শান্তিগঞ্জে চেয়ারম্যান পুত্রের অতর্কিত হামলায় নোমান নামে ১ যুবক নিহত




শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে চেয়ারম্যান পুত্রের অতর্কিত হামলা ও ছুরিকাঘাতে নোমান মাহমুদ ওরফে রুমন মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নোমান ইউনিয়নের সিচনী গ্রামের হুসমত আলীর ছেলে। 

যানা গেছে যে নোমান মাহমুদ সুনামগঞ্জে বন্যায় কবলিত পরিবারের মধ্যে সারা দিন ফুড প্যাক বিতরণ করে সন্ধ্যার দিকে বাড়িতে যাওয়ার পথে চেয়ারম্যান পুত্ররা অতর্কিত ছুরি ঘা কা ত করে মারাত্মক যখম করে।

এসময় ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য, আজিজুর রহমানের ছেলে জামিল আহমদ পায়েলও গুরুতরভাবে আহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় পাগলা-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্টের ব্রিজের পূর্ব পাড়ে হতাহতের এ ঘটনাটি ঘটে।


প্রত্যক্ষদর্শী ও সিচনী গ্রামের বাসিন্দা বাবুল মিয়া জানান, আমি ব্রিজের উপরে বসে ছিলাম। নোমান আক্তাপাড়া বাজার থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসে ঘটনাস্থলে নামে। সেখানে গাছের সাথে তার নৌকা বাঁধা ছিলো। বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নৌকার বাঁধন খোলার সময় দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম আহমদ (২৭) ও নাঈম আহমদ (২৪) তাদের ১০ থেকে ১২ জন বন্ধু নিয়ে নোমানের উপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। পায়েল মেম্বারসহ আমরা সবাই দৌড়ে এগিয়ে গেলে তারা পায়েল মেম্বারকে ছুরি মেরে নৌকায় করে পালিয়ে যায়।


পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টায় সিচনী পয়েন্টে জমি সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার দুই ছেলে ফাহিম আহমদ ও নাঈম আহমদের সাথে কথা কাটাকাটি হয় নিহত রোমান মিয়া (নোমান মাহমুদ) ও আহত জামিল আহমদ পায়েলের (প্রাক্তন মেম্বার)। কথা কাটাকাটির এক পর্যায়ে ফাহিম ও নাঈম মিলে এলোপাতাড়ি  ছুরিকাঘাত শুরু করেন নিহত নোমান ও আহত পায়েলের উপর। পরে গুরুতর আহত অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা নোমান মাহমুদ ওরফে রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।


শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, রোমান মিয়া (নোমান মাহমুদ) নামের এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি সহ আমার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আমাদের নজরদারি অব্যাহত। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর