ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

বন্যায় ডুবে আছে চর বালাডোবা,দুর্ভোগের শেষ নেই


কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের দ্বীপ চর বালা ডোবা গ্রাম।এ গ্রামে প্রায় শতাধিক পরিবারের বসবাস। সম্প্রতি বন্যায় ডুবে আছে চরটি।ঘরবাড়ি গবাদিপশু নিয়ে মানুষের দূর্ভোগের শেষ নেই। নিম্নাঞ্চল হওয়ায় গত সাতদিন ধরে পানির মধ্যে বসবাস করছে এ এলাকার মানুষজন।এখন পর্যন্ত কোন সরকারি বেসরকারি ভাবে চর বালাডোবার মানুষের পাশে দাড়ায়নি বলে অভিযোগ করছেন এলাকাবাসী।


 বেগমগঞ্জ ইউনিয়নের ৪ কিঃ মিঃ দুরে চর বালা ডোবার অবস্থান। চারপাশে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত এই চরটিতে নৌকা ছাড়া যাওয়ার উপায় নেই।পানিতে ভাসা এই চরটির মানুষজনের সাথে কথা বলে জানা গেছে, গত সাতদিন ধরে পানির মধ্যে বসবাস করছেন তারা।অনেকেই ঘরবাড়ি তালা দিয়ে লোকালয়ের বাঁধ আশ্রয়কেন্দ্র স্কুল ও স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।যারা আছেন তাদের কষ্টের সীমা নেই।ঘরে বাইরে পানি থাকায় খাটের মধ্যে একদিকে চুলা আর একদিকে কোন রকম থাকার ব্যবস্থা করে দিন কাটাচ্ছেন তারা।এছাড়া গবাদিপশু নিয়ে পড়েছেন চরম বিপাকে।নেই উচু জায়গা, বন্যার আগে কোন রকম ছোট ভিটা উচু করে সেখানে গরু ছাগল নিয়ে দিন কাটছে তাদের। করে বিশুদ্ধ পানি, শুকনো খাবারের অভাব দেখা দিয়েছে চর বালা ডোবা গ্রামের শতাধিক পরিবারের মাঝে। এমন দূর্ভোগে দেখার কেউ না থাকায় সরকারি বেসরকারি সহযোগিতা আশা করছেন তারা।বিশেষ।


কথা হয় চর বালা ডোবা গ্রামের জিন্নাত আলী-রঙমালা দম্পতির সাথে তারা বলেন, হামরা গত সাতদিন ধরে ঘরে পানি।খাওয়ার কষ্ট, একবেলা রান্না করে দুবেলা খাওয়া ছাড়া উপায় নাই। কোথাও যাওয়ার উপায় নাই। গরু বাচুর নিয়ে খুব বিপদে আছি।


নুরনাহার বেগম বলেন, এ চরে সবাই খু্ব কষ্টে আছি।চেয়ারম্যান মেম্বার এখন পর্যন্ত হামারগুলার কোন খোঁজ নেয় নাই।পানি তো বাড়তেছে এমন পানি বাড়লে বাচ্চা কাচ্ছা নিয়ে কই যামো।


বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবলু মিয়া বলেন, চর বালা ডোবা গ্রামের চারদিকে পানি। ওখানকার পরিবারগুলো খুব কষ্টে আছে। আমরা নদী ভাঙন ও বন্যায় ক্ষতি গ্রস্থদের তালিকা উপজেলা প্রশাসনের নিকট জমা দিয়েছি।আশা করছি দ্রুত চর বালা ডোবা গ্রামের মানুষজন সহযোগিতা পাবে।


আরও খবর

deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৬ ঘন্টা ৮ মিনিট আগে