দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বগুড়ার শেরপুরে ট্রাক্সফোর্স অভিযানে গ্যাস ডিলার, পাম্প ও ক্লিনিকে জরিমানা





বগুড়ার শেরপুরে ট্রাক্সফোর্স অভিযানে আসমা ট্রেডার্স, তালুকদার পাম্প ও করতোয়া এবং ভিশন ক্লিনিকে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

এই ট্রাক্সফোর্স অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম এ জরিমানা গুলো করেন। এ সময় সহযোগীতা করেন বগুড়া র‌্যাব-১২, শেরপুর থানা পুলিশ, শেরপুর ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন।

জানা যায়, হামছায়াপুর এলাকায় জীবন বিপন্ন ভাবে ওমেরা কোম্পানির ডিলার গ্যাস সিলিন্ডার মজুদ করায় আসমা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, অবৈধ ভাবে তালুকদার পাম্প বিস্ফোরক দ্রব্য তেল-গ্যাস মজুদ রেখে বিক্রয় করার অপরাধে ৩০ হাজার টাকা, ভিশন ল্যাব এন্ড হসপিটাল পরিষ্কার পরিছন্ন না থাকায় ৫ হাজার টাকা এবং করতোয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ল্যাবে ব্যবহার করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান, বগুড়া র‌্যাব-১২ ডি.এ.ডি শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স, শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স, শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ সিভিল ডিফেন্স অফিসার বখতিয়ার উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।

প্রায় দুই ঘন্টা ব্যাপি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। 

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী বলেন, জনস্বার্থে অবৈধ তেল, গ্যাসের দোকান, বিপজ্জনক ফিলিং স্টেশন এবং বেসরকারী ক্লিনিকগুলোতে অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে|

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৫ মিনিট আগে