পটুয়াখালীর গলাচিপায় গাঁজা সহ মা ছেলেকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ। উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট শিবার ৫ নম্বর ওয়ার্ডের মোতালেব সিকদারের বসতবাড়ির পিছন থেকে শুক্রবার রাত ৮টার সময় ২ কেজি গাঁজা সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। আটককৃতরা হলেন ছোট শিবার ৫ নম্বর ওয়ার্ডের মোতালেব সিকদারের পুত্র মোঃ মিরাজ শিকদার (২২) ও মিরাজ শিকদারের মাতা মোসাম্মৎ শেফালী বেগম (৫০)।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান জানান আটকৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ২৮ মিনিট আগে