রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

নিজেদের ’দোষমুক্ত’ প্রমাণে ওই ম্যানেজিং কমিটির সভাপতি দুই শিক্ষক স্ত্রী নিয়ে করলেন ’সংবাদ সম্মেলন’

 জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাবেদা চাঁন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে প্রক্সি দেওয়ার ঘটনা ধামাচাপা দিয়ে নিজেদের ’দোষমুক্ত’ প্রমাণ করতে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছামিউল আলম ছামু মিয়া তাঁর দুই শিক্ষক স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতক সোমবার (১ জুলাই) বিকেলে বিদ্যালয়ের কক্ষে সংবাদ সম্মেলন ডেকে তাঁদের বিরুদ্ধে কর্মস্থলে প্রক্সি দেওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির তোলে ধরে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানান তাঁরা। তাঁদের দাবি, বিদ্যালয়ে তাঁরা আইনানুসারে দায়িত্ব পালন করে আসছেন। মিথ্যা তথ্য সরবরাহ করে তাঁদেরকে জড়িয়ে খবরগুলো প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছামিউল আলম ছামু মিয়ার বড় স্ত্রী লাভলী আক্তার বিদ্যালয়টির নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি ঢাকায় থাকেন। মাঝে মধ্যে এলাকায় আসেন। তাঁর প্রক্সি দেন সহকারী প্রধান শিক্ষক ছামু মিয়ার ছোটো স্ত্রী মুসলিমা খাতুন। প্রধান শিক্ষক লাভলী আক্তারের চেয়ারে বসে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করাসহ বিদ্যালয়ের দাপ্তরিক কাজও সারেন তিনি। কিন্তু এসব বিষয় নিয়ে মুখ খুললে ম্যানেজিং কমিটির সভাপতি ছামু মিয়া শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হবে মর্মে হুশিয়ারি দিয়ে আসছেন। ফলশ্রুতিতে ছামু মিয়ার অনিয়ম-দুর্নীতিতে দিশেহারা পড়লেও অন্যান্য শিক্ষক-কর্মচারীরা চাকরী হারানোর ভয়ে সবকিছু মুখ বুজে সহ্য করে আসছেন। যদিও এসব আনীত অভিযোগ অস্বীকার করে আসছেন ছামু মিয়াসহ তাঁর দুই স্ত্রী। এনিয়ে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গত ২৮ জুন আজকের পত্রিকার অনলাইন ভার্সনে ’ম্যানেজিং কমিটির সভাপতির বড় স্ত্রী স্কুলের প্রধান শিক্ষক, থাকেন ঢাকায়, তাঁর প্রক্সি দেন ছোট স্ত্রী’ শিরোনামে এবং ৩০ জুন একই পত্রিকায় প্রিন্ট ভার্সনে ’প্রধান শিক্ষক ঢাকায় প্রক্সি দেন সতিন’ শিরোনামে খবর প্রকাশ হলে নড়েচড়ে বসেন ছামু মিয়া। এক পর্যায়ে আয়োজন করেন ওই সংবাদ সম্মেলনের। সংবাদ সম্মেলনে অভিযুক্তরা লিখিত বক্তব্যে বলেন, ’বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াসে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করায় তাঁরা ভীষণ বিব্রত। নিজেদের নিরপরাধ দাবি করে প্রকাশিত খবরগুলোর প্রতিবাদ জানান তাঁরা।’ সংবাদ সম্মেলনে দেখা গেছে, একপাশে ছামু মিয়ার বড় স্ত্রী বিদ্যালয়টির প্রধান শিক্ষক লাভলী বেগম, অন্য পাশে তাঁর ছোট স্ত্রী সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে প্রক্সিদাতা মুসলিমা খাতুন। মাঝখানের চেয়ারে বসে ছিলেন ছামু মিয়া। স্থানীয়রা জানান, এবারই প্রথম দুই স্ত্রীকে পাশে বসিয়ে মাঝখানে ছামু মিয়াকে বসতে দেখা গেল। এছাড়া এই প্রথম দুই সতিনকে একসঙ্গে বিদ্যালয়ে উপস্থিত হতে দেখা যায়। এলাকাবাসীর দাবি, ছামু মিয়ার স্ত্রী প্রধান শিক্ষক লাভলী আক্তারের ব্যবহৃত মোবাইলের কললিষ্ট খতিয়ে দেখলেই তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগের বড় ধরনের প্রমাণ মিলবে। মূলত অনিয়ম-দুর্নীতিকে ধামাচাপা দিতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ছামু মিয়া।’ 
আরও খবর