আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

সরিষাবাড়ীতে নদী ভাঙন এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ, শুকনা খাবার বিতরণ

উজান থেকে নেমে আসা ঢল ও মৌসুমী বায়ুর প্রভাবে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরইমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি, এতে বন্যা আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মাঝে। যমুনায় দ্রুত পানি বৃদ্ধির সঙ্গে জামালপুর জেলার  সরিষাবাড়ী উপজেলার পিংনা  ইউনিয়নের নলসন্দা ও কাঠালতলা এলাকা সহ আশপাশের গ্রামে যমুনার তীব্র ভাঙন চলছে । খবর পেয়ে শুক্রবার (৫ জুলাই) সকাল ৭ টায় ১৪১ জামালপুর ৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য  অধ্যক্ষ আব্দুর রশিদ নৌকা যোগে সরিষাবাড়ী থেকে পিংনা নলসন্দা উদ্দেশ্যে রওনা হন। শুক্রবার সকাল নয়টায় কাঠালতলা ঘাটে পিংনা কলেজের অধ্যক্ষ আবু সাঈদূর রহমান সাইদের সঞ্চালনায় সংসদ সদস্য আবদুর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সকাল সাড়ে নয় টায় সংসদ সদস্য আবদুর রশিদ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

সকাল থেকে ভাঙন কবলিত কাঠালতলী ও নলসন্দা গ্রামে ভাঙনের ঝুঁকিতে থাকা বসতবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদ সংলগ্ন এলাকায় জিও ব্যাগ ফেলা শুরু করা হয়।   প্রাথমিক ভাবে ৩০ লক্ষ টাকার জিও ব্যাগ সম্বলিত বালির বস্তা ফেলেন । এ সময় সংসদ সদস্য আবদুর রশিদ ভাঙন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে আরো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরে বন্যার্ত মানুষের মাঝে শেখ হাসিনার পাঠানো ১৪ কেজির প্যাকেটে শুকনা খাবারের ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, লবন ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম ছিল।


আরও খবর