উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য মন্ত্রী

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 13-07-2024 08:19:52 am

স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আজ দুপুরে জেলার খানসামা ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে এ কথা বলেন।

মন্ত্রী খানসামা উপজেলার পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলে প্রশাসন, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচছা জানান।

এরপর জেলা পুলিশ সদস্যরা মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।

স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, এনসিডি কর্ণার, লেবার ওয়ার্ড এবং ওটি রুম পরিদর্শন করেন। এই সময়ে স্বাস্থ্য মন্ত্রী এনসিডি কর্ণারে ব্লাড প্রেসার চেক করেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সালাহউদ্দিন আহমেদ, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ,বি,এম, আবু হানিফ, সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন প্রমুখ।

খানসামা সদরে ২০২১ সালে উদ্বোধন হওয়া হাসপাতালে সেবা কার্যক্রমে বন্ধের বিষয়টি অবগত হয়ে এটি দ্রুত সময়ে মধ্যে চালুর আশ্বাস দেন তিনি। উপজেলা হাসপাতালে জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ঘোষণা দেন স্বাস্থমন্ত্রী।

এরআগে তিনি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করে দিনাজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

দুটি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি ঠাকুরগাও হয়ে পঞ্চগড় জেলার উদ্দেশ্যে রওনা দেন।


 

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৩ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৩ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১২৫ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে