সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে দোকানির মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে দোকান ঘরে ঢুকে জানালা খুলে দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে রুহুল আমিন বাবলু (৫৫) নামের এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুলাই) সকাল ৬টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। সে বশিকোড়া হাটখোলা পাড়ার ইসমাইল হোসেনের ছেলে।

জানাযায়, আদমদীঘির বশিকোড়া হাটখোলা পাড়ার রুহুল আমিন তার শশুড়বাড়ির মন্ডলপাড়া গ্রামে মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। শনিবার সকাল ৬টায় তিনি দোকান ঘরের ভিতর ঢুকে জানালা খোলার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় বাবলু। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিন বাবলুকে মৃত ঘোষনা করেন। নিহতের পরিবার জানায়, ওই দোকান ঘরে বিদ্যুতের তার ক্রটিপুর্ন থাকায় লিকেজ হয়ে জানালায় বিদ্যুতায়িত ছিল। রুহুল আমিন বুঝতে না পেরে জানালা খোলার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

ঘটনা তদন্তকারি উপ পরিদর্শক প্রদীপ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।


আরও খবর