শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

সামাজিক সুরক্ষা কর্মসূচীর জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় হবিগঞ্জের পাঁচ জন।

সামাজিক সুরক্ষা কর্মসূচীর জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় হবিগঞ্জের পাঁচ জন।



'সামাজিক সুরক্ষা কর্মসূচি : প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার' শীর্ষক জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় অংশগ্রহণ করছেন হবিগঞ্জের পাঁচ বিশিষ্টজন।

 তারা হলেন হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও লাখাই প্রেসক্লাবের সেক্রেটারি বাহার উদ্দিন, জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সেক্রেটারি ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক মোতালিব তালুকদার দুলাল, এলএনওবি (লিভ নো ওয়ান বিহাইন্ড/কাউকে বাদ দিয়ে নয়) জোটের সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ ও মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল। 

মঙ্গলবার (১৬ জুলাই)  রাজধানীর গুলশান-২ এ সিক্স সিজনস হোটেলে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় পর্যায়ের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 'পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প'-এর আওতায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইড'র কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম এমপি। ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মোঃ সাইদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) জাকিয়া আফরোজ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. এসএম জুলফিকার আলী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নিলোর্মী ও ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন। মতবিনিময় সভায় সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন করবেন গবেষক আহমেদ বোরহান। স্বাগত বক্তব্য রাখবেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমা। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন সারাদেশ থেকে আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag
আরও খবর