সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী

সোনাইমুড়ীতে বসতঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে  পূর্ব শক্রতার জের ধরে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত জসিম (৩৫) উপজেলার আমিশাপাড়া ইউপির সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়ির মনু মিয়ার ছেলে।


সোমবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।


পুলিশও স্থানীয় সূত্রে জানা যায় . , বিকেল পৌনে ৪টার দিকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা জসিমকে গুলি করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় সোনাইমুড়ী উপজেলা   স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় নেতা জানান.  গত কয়েকদিন আগে এলাকা থেকে এক লোকের মোটরসাইকেল চুরি হয়। এটা নিয়ে নিহত জসিমের সঙ্গে অপর একটি পক্ষের বিরোধ দেখা দেয়। যে গুলি করেছে গতকাল সেই ছেলে জসিমকে তার বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসেন। স্থানীয়দের ভাষ্যমতে, মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড।


সোনাইমুড়ীর থানার প্রাপ্ত কর্মকর্তা  ওসি বখতিয়ার আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনায় জড়িতদের নাম ঠিকানা জানা গেছে। পুলিশ তাদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

আরও খবর





deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

১১ ঘন্টা ১০ মিনিট আগে