তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

কমপ্লিট শাটডাউনের বিরুদ্ধে শ্যামনগরে আওয়ামীলীগের প্রতিরোধ কর্মসূচি পালিত

কমপ্লিট শাটডাউনের বিরুদ্ধে  শ্যামনগরে আওয়ামীলীগের প্রতিরোধ কর্মসূচি পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে বিএনপি এবং জামায়াতের তথাকথিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির মাধ্যমে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ কর্মসূচি পালন করা হয়।

প্রতিরোধ কর্মসূচিতে এক বড় ধরনের বিক্ষোভ মিছিল শ্যামনগর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামীলীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি সাবেক এমপি এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগ শ্যামনগর উপজেলার সাধারণ সম্পাদক  এস এম আতাউল হক দোলন, উপজেলা আওয়ামীলীগনেতা অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, প্রভাষক মোশারফ হোসেন, সুশান্ত বিশ^াস বাবুলাল, উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, ইউপি চেয়ারম্যান এ্যাড.জি এম শোকর আলী, ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, সোহেল রানা, মেহেদি হাসান মারুফ সহ বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ছবি- বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে প্রতিরোধ কর্মসূচি।



Tag
আরও খবর