রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মিরসরাইয়ে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা পেল স্বামীহারা আলেয়া বেগম

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা পেল স্বামীহারা আলেয়া বেগম। আলেয়া বেগম উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নুর আলম মিস্ত্রি বাড়ীর মৃত রেজাউল করিমের স্ত্রী। রেজাউল করিম গত বছরের ২৩ ডিসেম্বর জোরারগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে একটি রেফ্রিজারেটর কিস্তিতে ক্রয় করেন। রেফ্রিজারেটর ক্রয়ের ২ কিস্তি প্রদানের পর এপ্রিল মাসে রেজাউল করিম মারা যান। এরই প্রেক্ষিতে তার পরিবারকে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আলোকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরমধ্যে তার কিস্তির বকেয়া ২৫ হাজার ৮ শত ৬৪ টাকা মওকুপ করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে জোরারগঞ্জ উত্তর বাজারের জরিফা শপিং সেন্টারে অবস্থিত ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে কিস্তি ক্রেতা সুরক্ষার আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়।

 আর্থিক সহায়তা গ্রহণ করেন রেজাউল করিমের স্ত্রী আলেয়া বেগম। আলেয়া বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন ওয়ালটন চট্টগ্রাম ডিভিশনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সুমন চন্দ্র বসাক, চট্টগ্রাম সেন্ট্রাল এরিয়ার রিজিওনাল ক্রেডিট ম্যানেজার রাশেনুর রহমান, জোরারগঞ্জ ওয়ালটন প্লাজার ম্যানেজার রাহাত হোসেন প্রমুখ।
স্বামীহারা আলেয়া বেগম বলেন, জোরারগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে একটি রেফ্রিজারেটর কিস্তিতে কেনার পর আমার স্বামী রেজাউল করিম ২ কিস্তি পরিশোধ করে মারা যান। পরবর্তীতে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আলোকে আমাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন কর্তৃপক্ষ। এরমধ্যে ২৫ হাজার ৮ শত ৬৪ টাকা কিস্তি মওকুপ করা হয়। আমাকে যেই টাকা তারা দিয়েছেন তা দিয়ে আমার বড় ছেলেকে দোকান করে দিয়ে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করবো।

আরও খবর