১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

অন্তর্বর্তী সরকারের শপথ আজ, থাকছেন ১৫ জন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2024 04:24:44 am

আজ রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে। এ সরকার ১৫ সদস্যবিশিষ্ট হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী। গতকাল বুধবার বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


সেনাপ্রধান বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (আজ) রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে। এ সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫। দু-একজন বেশিও হতে পারে।’ এ সরকারের প্রধান হচ্ছেন ড. ইউনূস।


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ড. ইউনূস বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে বাংলাদেশে আসছেন। তাকে আমরা রিসিভ করার জন্য বিমানবন্দরে যাব। তিনি আমাদের কাজকে স্বাগত জানিয়েছেন। আমরা সবাই মিলে তাকে সাহায্য করব।


জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশের সার্বিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, এই সময়ে যারা লুটতরাজ বা অপরাধ করছেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে।


সেনাবাহিনী প্রধান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লুটতরাজ বন্ধে ছাত্ররা ভালো কাজ করছেন। তাদের এই কাজকে আমরা স্বাগত জানাই। তারা যেন এই ভালো কাজগুলো চালিয়ে যান।


জেনারেল ওয়াকার-উজ-জামান আরো বলেন, সেনাবাহিনী নিয়ে অনেক গুজব চলছে। কোনো বিষয়েই পুরোপুরি নিশ্চিত না হয়ে যেন সেনাবাহিনীকে নিয়ে কেউ সংবাদ প্রকাশ না করে।


সেনাপ্রধান বলেন, পুলিশের পুনর্গঠন চলছে। নতুন পুলিশপ্রধান নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই পুলিশ প্রফেশনালি কাজ শুরু করতে পারবে বলে আশা করি। তিনি বলেন, পুলিশ একটা বিরাট ফোর্স। সেই ফোর্স এখন ডিউটিতে নেই। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আইনশৃঙ্খলা সামলানোর।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, সারা দেশে সেনাবাহিনীর টহল চলছে। তারপরও যে লুটতরাজ ও খুনোখুনি হয়েছে সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সেনাপ্রধান বলেন, রাজনৈতিক নেতারা কথা দিয়েছিলেন এগুলো হবে না। তারপরও যদি কোনো ব্যর্থতা থাকে সেটা আমার।



আরও খবর