আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

লাখাইয়ে রাস্তার বাঁধা অপসারন পূর্বক জনচলাচল নির্বিঘ্ন করলেন ইউ,এন,ও।




লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে বামৈ গ্রামের  জজের বাড়ি পর্যন্ত রাস্তাটি নির্মাণ কাজে বাধা দেয়ায় মঙ্গলবার (৮ নভেম্বর)  উপজেলা প্রশাসন হতে সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হয়।


হাজার হাজার মানুষের চলাচলের রাস্তাটি অন্যায়ভাবে বন্ধ করে একটি পরিবার বিভিন্নভাবে জিম্মি করে আসছিল। তাছাড়া এ রাস্তাটি সরকারি জায়গায় এবং সরকারি প্রকল্প বাস্তবায়নাধীন। এলাকাবাসীর অভিযোগ একটি পরিবারের বাধার কারণে জনচলাচল সম্পূর্ণভাবে বন্ধ হতে বসেছে।


এমতাবস্থায়  উপজেলা নির্বাহী অফিসার( ইউ,এন,ও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ শরীফ উদ্দিন,  সহকারী কমিশনার (ভূমি) রেহানা মজুমদার মুক্তি, লাখাই থানা পুলিশের একটি টিমসহ ঘটনাস্থলে গিয়ে রাস্তায় নির্মিত বেড়া উচ্ছেদ করে জনচলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরীফ উদ্দিন এ সময়  সরকারি কাজে বাধা দেয়ায় একজনকে ৫০০/- টাকা জরিমানা করেন। এছাড়া সরকারি টাকায় যে প্রকল্প বাস্তবায়নাধীন আছে তাতে বাধা না দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া। বাধা দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ সময় বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আজাদ হোসেন ফুরু ক স্থানীয় জনপ্রতিনিধি ও মুরব্বিয়ানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। 


অন্যায় অনাচারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর পদক্ষেপ নেবে বলে জানান ইউ,এন,ও।

Tag
আরও খবর