৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুলিয়ারচর মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা সহ একজন আটক দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু: উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান শুরু : লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু সাতক্ষীরা সরকারি কলেজে সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানেও চলবে টিকাদান লালপুরে অবৈধ মাটি খননের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

কুলিয়ারচরে তৃতীয় ধাপে গাছের চারা বিতরন অনুষ্ঠিত

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-08-2024 03:44:12 pm


কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় তৃতীয় ধাপে গাছের চারা বিতরন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (  ২১ আগস্ট) উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের আশরাফিয়া দারুল কোরআন আব্দুল্লাহপুর মাদরাসায় "সবুজ কুলিয়ারচর গড়ি" এ প্লাটফর্মের উদ্যোগে এ চারা বিতরন অনুষ্ঠিত হয়। এতে অত্র মাদরাসার ৪২ জন ছাত্র-ছাত্রীর মাঝে ৪২টি উন্নত জাতের জাম্বুরার চারা বিতরন করা হয়েছে। 


ইতি পূর্বে এ কর্মসূচীর অংশ হিসাবে সালুয়া ও ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন মাদরাসার ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন আশরাফিয়া দারুল কোরআন আব্দুল্লাহপুর মাদরাসার মোহতামিম মাওলানা মিজানুর রহমান আশরাফি, সালুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল কাইউম, স্বেচ্ছাসেবী নাঈম ইসলাম,সাজ্জাদ সানী, বায়জীদ, মোবারক প্রমুখ।

এছাড়াও অত্র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্যোক্তা ও সালুয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল কাইউম বলেন সবুজ কুলিয়ারচর গড়ার লক্ষ্যে  পর্যায়ক্রমে  ১লক্ষ চারা রোপন করার পরিকল্পনা করা হয়েছে। 

উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। সমাজের প্রত্যেকের সহযোগিতা পেলে এ কর্মসূচী বাস্তবায়ন করা সহজ হবে। তিনি একর্মসূচী বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর