রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মিরসরাইয়ে জিয়া উদ্দিন সিআইপির অনন্য উদ্যোগে বন্যার্তদের মুখে হাসি

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলার সন্তান জেডএন্ডএস গ্রুপের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিআইপির অনন্য উদ্যোগে বন্যার্তদের মুখে হাসি ফুটেছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় মিরসরাই উপজেলার ১২ টি ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক মানুষ অসহায় হয়ে পড়েছে। অনেকেই পরনের কাপড় ছাড়া কোনকিছুই রক্ষা করতে পারেননি। একদিকে কোনকিছু রক্ষা করতে না পারার হতাশার মাঝে এক কাপড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া বন্যার্তদের খাবার নিয়েও দুশ্চিন্তার যেন শেষ ছিল না।

এমতাবস্থায় মিরসরাই উপজেলার সন্তান জেডএন্ডএস গ্রুপের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিআইপির ব্যক্তিগত উদ্যোগে রান্না করা খাবার ও শুকনো খাবার পেয়ে বন্যার্তদের মুখে হাসি ফুটেছে। তিনি বৃহস্পতিবার (২২ আগস্ট) বন্যা শুরুর দিন থেকে প্রতিদিন দুপুর ও রাতের প্রায় দেড় হাজার জনের মাঝে খাবার সরবরাহ করে আসছেন। যেসকল আশ্রয়কেন্দ্রে দুই বেলা খাবার সরবরাহ অব্যাহত রেখেছেন সেগুলো হলো ওচমানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ওচমানপুর কিন্ডারগার্টেন মাদ্রাসা, ওচমানপুর ইউনুছিয়া দাখিল মাদ্রাসা, ড্রীম হোম কমিউনিটি সেন্টার, দক্ষিণ সাহেবপুর, পূর্ব সাহেবপুর।

এছাড়া ইতিমধ্যে তিনি শুকনো খাবার সরবরাহ করেছেন ওচমানপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের ৩০০ পরিবার, ৩ ওয়ার্ডের ১০০ পরিবার, ৭ ও ৮ নং ওয়ার্ডের ৪০০ পরিবার, ধুম ইউনিয়নের ৪০০ পরিবার, জোরারগঞ্জ ইউনিয়নের ২৮০ পরিবার, ইছাখালী ইউনিয়নের ৪০০ পরিবার, বারইয়ারহাটে ১৫০ পরিবার। এছাড়া জোরারগঞ্জ, ওচমানপুর, কাটাছরা, মিরসরাই সদর, মিঠানালা ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনকে আড়াই লক্ষাধিক টাকার অনুদান প্রদান করেছেন বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও উদ্ধার তৎপরতা চালানোর জন্য।

আশ্রয়কেন্দ্রে অংশ নেওয়া অসংখ্য বন্যার্তরা নাম প্রকাশ না করার শর্তে জানান, জিয়া উদ্দিন সিআইপি অনেক বড় মনের মানুষ। শুধু এই বন্যার সময় না তিনি বিভিন্ন সময়ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা উনার জন্য দোয়া করি আল্লাহ যেন উনার এই কার্য্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তৌফিক দান করে।

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অভিনন্দন ক্লাবের সভাপতি আবু হাসান রাসেল জানান, ফেনী নদীর উপকূলে অবস্থিত মিরসরাইয়ের ওচমানপুর ইউনিয়ন। এই ইউনিয়নে ফেনী নদীর পানি মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ব্যাপক প্রভাব পড়ে। এতদ অঞ্চলের বন্যার্তদের জন্য এই ইউনিয়নের কৃতি সন্তান জেডএন্ডএস গ্রুপের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিআইপির ব্যক্তিগত উদ্যোগে ৪ শত মানুষের জন্য আমাদের সংগঠনের মাধ্যমে ত্রাণ দিয়েছেন। ত্রাণ পেয়ে খুশি বন্যার্তরা।

স্থানীয় বাসিন্দা শেখ রিয়াদ জানান, ওচমানপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের মরগাং সাইক্লোন শেল্টারের আশপাশের ৩ শত পরিবারের জন্য শুকনো খাবার দিয়েছেন জেডএন্ডএস গ্রুপের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিআইপি। বর্তমান সংকটময় মুহুর্তে উনার এই ত্রাণ সহায়তায় খুশি বন্যার্তরা।

স্থানীয় বাসিন্দা সাঈদ মোহাম্মদ এবং তুহিন বড়ুয়া জানান, আমাদের জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর, দেওয়ানপুর ও তেমুহানী গ্রামের বন্যার্ত ৩০০ পরিবারের জন্য জিয়া উদ্দিন সিআইপির ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী পেয়েছি। এই করুন পরিস্থিতিতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্থানীয় বাসিন্দা মেজবাহ ভূ্ইঁয়া বলেন, দুবাই প্রবাসী ব্যবসায়ী, মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি প্রবাসে থাকলেও তাঁর মনটা পড়ে রয়েছে নিজ জন্মভূমি মিরসরাইয়ে। স্মরণকালের ভয়াবহ বন্যা শুরু হওয়ার পর থেকে তিনি প্রতিনিয়ত সবার খোঁজখবর নিচ্ছেন। মানুষের জন্য নিজের পক্ষ থেকে সর্বোচ্চ করে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন। আশ্রয়কেন্দ্রে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তা বন্টন করেছেন। বিশেষ করে ওচমানপুর ইউনিয়নের সব আশ্রয়কেন্দ্রে খাবারের ব্যবস্থা করছেন প্রতিদিন। যতদিন পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন তিনি এই মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন।

মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, জীবনে কখনো আমাদের এলাকায় এমন ভয়াবহ বন্যা দেখিনি। প্রবাসে থাকলেও এলাকার বানবাসী মানুষের অমানবিক কষ্ট দেখে চোখের পানি ধরে রাখতে পারছিনা। আমি প্রবাসে থাকলেও মন পড়ে রয়েছে এলাকায়। আমার ক্ষুদ্র সামর্থ্য থেকে বানবাসী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। মহান আল্লাহর দরবারে এই দোয়া করছি সকল বানবাসী মানুষ যেন দ্রুত মুক্তি পায়, সুস্থ থাকে।


Tag
আরও খবর