তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

নীলডুমুর বিজিবির অভিযানে পাঁচ কোটি টাকার মাদকসহ ভারতীয় মালামাল জব্দ

 বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ কোটি এক লক্ষ সাত হাজার ৪৫০ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, ফেন্সিডিল, সিলডেনাফিল ট্যাবলেট সহ বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে।  

বুধবার(২৮শে আগস্ট)দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে  অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ক্রিস্টাল মেথ আইস ০১ কেজি, ফেন্সিডিল ২৯ বোতল, সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, থ্রী পিচ (সিল্ক) ০৮ পিস, শাড়ী (জরজেট) ০৬ পিস, শাখা ১৩ জোড়া, সিঁদুর ১২ পিস এবং ইমিটেশনের চেইন ১০০ পিস উদ্ধার করা হয়।

নীলডুমুর ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদারের নেতৃত্বে কালীগঞ্জ সীমান্তে অভিযান পরিচালিত হয়। এসময় বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে উক্ত মালামাল উদ্ধার করা হয়। যার বাজার মূল পাঁচ কোটি এক লক্ষ সাত হাজার ৪৫০ টাকা।

১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, জব্দকৃত মাদকদ্রব্য সমূহ তালিকা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি 'জিরো টলারেন্স নীতি' কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।


Tag
আরও খবর