সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় হাওরে বৃক্ষরোপণ।

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় হাওরে বৃক্ষরোপণ



গাছ আমাদের বিশুদ্ধ বাতাস এর উপস্থিতি নিশ্চিত করে যা দিয়ে আমরা বেঁচে থাকি। গাছ থেকে মানুষসহ সকল প্রাণী, সামাজিক সুযোগ-সুবিধা গ্রহণ করি, এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমাদের স্বাস্থ্যকর পরিবেশে বেঁচে থাকা।

গাছ ভাঙ্গন রোধ করে, ঝড়-ঝঞ্ঝা থেকে আমাদের বাঁচায়, সর্বোপরি একটি গাছকে কেন্দ্র করে গড়ে উঠে একটি বাস্তুতন্ত্র। 

হাওর রক্ষায় আমরা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর উদ্যোগে গাছের চারা রোপন কর্মসূচিতে বক্তাগনএকথা  বলেন।

শুক্রবার (৩০ আগস্ট) লাখাই উপজেলার বুল্লাবাজার সংলগ্ন মধ্যসিংহগ্রাম সড়কে ও আলালপুর কবরস্থানে এই কর্মসূচি পালন করা  হয়। 

পরিবেশ সংগঠক, কবি তাহমিনা বেগম গিনি'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সদস্য সচিব, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল। সম্মানিত অতিথি ছিলেন পরিবেশ সংগঠক, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক চেয়ারম্যান  আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, লাখাই প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজীব। 

খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও  উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠক ও লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক  মো: বাহার উদ্দিন , প্রকৃতি প্রেমিক ডাঃ ফরাসউদ্দিন, লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ,গাছ মামা হিসেবে পরিচিত মো: রায়হান মিয়া,পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব, লাখাই যুব ফোরামের আহবায়ক আকিব শাহরিয়ার, শিক্ষক কামাল উদ্দিন আহমেদ,হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান চৌধুরী সোনাই, লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক  বিল্লাল আহমেদ,উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মহসিন সাদেক,  ইয়াকুব হাসান অন্তর, কামরুল হাসান সুজন, দৌলত রবিদাস, সুভাস রবিদাস, কামাল রবিদাস প্রমুখ।

খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল তাপদাহের উদাহরণ দিয়ে বলেন,গরমের দিন গাছের আশপাশে ছায়া থাকে এবং শীতল আবহাওয়া পাওয়া। অন্যান্য সুবিধার মধ্যে প্রধান হচ্ছে গাছ আমাদের বিশুদ্ধ বাতাসের উপস্থিতি নিশ্চিত করে। এছাড়া সবুজায়ন আমাদের প্রাণীকুল, সামাজিক সুযোগ-সুবিধা এবং স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক।

প্রধান অতিথি শরীফ জামিল বলেন, হাওরে ব্যাপকভাবে জনবসতি গড়ে  উঠেছে। কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এবং এই সমস্ত জনপদের জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে হাওরে গাছ লাগানো এবং হাওরের গাছ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্থানীয় এলাকাবাসীদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে এই সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি। তিনি গ্রামে গ্রামে আরো অনেক গাছ মামা গড়ে উঠুক এই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও এতে উদ্বুদ্ধ করণের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গাছ মামা হিসেবে পরিচিত মোঃ রায়হান মিয়া ও লাখাই উপজেলার মহিউদ্দিন আহমদ রিপনকে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর 'সবুজ সাথী ' সম্মাননা প্রদান করা হয়।

গাছ রোপণে উৎসাহ প্রদানকারী সংস্থা জব ফর হিউম্যান রিসোর্স ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে দেড় শতাধিক ফলদ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে একর্মসূচিতে।

Tag
আরও খবর