দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

বরগুনার তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে সামাজিকভাবে মানহানি করার প্রতিবাদে মানবন্ধন করেছে মসজিদের মুসুল্লী ও স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৩০ আগষ্ট) জুম্মা নামাজ শেষে উপজেলার বাঁশবাড়িয়া ইউসুফ মুন্সী জামে মসজিদ মাঠে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার  বাঁশবাড়িয়া ইউসুফ মুন্সী জামে মসজিদে মিলাদ-মাহফিলের জন্য ২০২৩-২৪ অর্থ বছরে জিআর চাল বরাদ্ধের আবেদন করেন প্রেসক্লাবের সভাপতি ও  মসজিদের মুসুল্লী খাইরুল ইসলাম। পরে জুনের শেষ দিকে মসজিদের মিলাদ-মাহফিলের জন্য ১ টন চাল বরাদ্দ হয়। তবে মসজিদ কমিটির সভাপতি ঢাকা শহরে থাকায় বরাদ্দের চাল উত্তোলন করতে বিলম্ভ হয়। পরে ২৫ আগষ্টের দিকে মসজিদ কমিটির সভাপতির অনুরোধে প্রেসক্লাবের সভাপতি বরাদ্দের চাল উত্তোলন করে তার টাকা মুসুল্লীদের সামনে মসজিদ কমিটির কাছে হস্তান্তর করেন। তবে প্রেসক্লাবের সভাপতির পরিবারের সাথে স্থানীয় নির্বাচন নিয়ে বিরোধের জেরে ধরে এই একটি কুচক্রী মহল চাল আত্মসাতের অভিযোগে এনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং হেয় প্রতিপন্ন করার করে‌। এসব  অপপ্রচারের তীব্র প্রতিবাদ এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা। এ মানববন্ধনে মসজিদের শতাধিক মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ককন বলেন, স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি চাল বরাদ্দের শুরুতেই মসজিদ কমিটির সভাপতিসহ একাধিক মুসুল্লীরা জানেন। এখানে প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগে এনে যে নিউজটি করা হয়েছে সেটা মিথ্যা। আমরা এর তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই।

মসজিদের ঈমাম ও খতিব জহিরুল হক বলেন, আমরা মসজিদের মিলাদ মাহফিলের ১ টন চাল বুঝে পেয়েছি। তাহলে কি ভাবে না জেনেশুনে এভাবে মিথ্যা সংবাদ প্রচার করলো জানা নেই।

মসজিদ কমিটির সভাপতি আবুল ফরাজী বলেন, আমি বরাদ্দের শুরু থেকেই জানি। আমরা মসজিদের নামে বরাদ্দের চাল বুঝে পেয়েছি। স্থানীয় নির্বাচনের জের ধরে প্রেসক্লাবের সভাপতিকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন নিউজের তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই।

Tag
আরও খবর