এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬ দৌলতদিয়ায় যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫ ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ গুরুতর অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা" গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ শ্রীমঙ্গলে যুব মজলিস নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার সেক্রেটারির মতবিনিময় শার্শার বাগআঁচড়া আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস শ্রীমঙ্গলে রিসোর্টে গোপনে গেস্টের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা সেই মেঘমালতি এখন বেলাশেষে রিসোর্ট

চিলমারীতে হাসপাতালে জেনারেটর অকেজো, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

চিলমারীঃ হাসপাতালে জেনারেটর অকেজো, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে অনেক বেশি লোডশোডিং হওয়ায়, ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তার স্বজনেরা পড়েছেন বিপাকে আর ভোগান্তিতে। যদিও তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ জন্য আইপিএসের ব্যবস্থা আছে। তবে সেটি দিয়ে শুধুমাত্র কয়েকটি লাইট জ্বালানো হচ্ছে মাত্র। এদিকে জেনারেটর ব্যবস্থা না থাকায় রোগীরা আরো বেশি দুর্ভোগের পড়েছেন। বিকল হয়ে পড়ে আছে জেনারেটর বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।সরেজমিন শনিবার (২৯ শে আগষ্ট) রাতে হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বজনরা রোগীদের হাতপাখা, কাপড় নাড়িয়ে বাতাস করছে। হাসপাতালের নিজস্ব বিদ্যুৎ (জেনারেটর অকেজো) ব্যবস্থা না থাকায় এমন সমস্যায় পড়তে হচ্ছে বলে জানা যায়। হাসপাতালে ভর্তি রোগী হওয়া রোগী  মাজেদা বেগম (৩৫) বলেন, ‘বার বার বিদ্যুৎ যাচ্ছে। এতে করে সুস্থ হওয়ার জায়গায় আরও বেশি অসুস্থ হয়ে পড়েছি। গরমে খুব খারাপ লাগছে। রোগীর স্বজন হেনা বেগম বলেন, নাতনি কে নিয়ে হাসপাতালে ভর্তি আছি তিনদিন হলো। এই তিনদিনে বিদ্যুৎ চলে গেলে খুব ভোগান্তিতে পড়তে হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ আমিনুল ইসলাম বলেন, আমি আসার আগে থেকেই জেনারেট টি বিকল অবস্থায় আছে। তিনি আরও বলেন, খুব দ্রুত জেনারেটর ভালো করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। চিলমারী পল্লী বিদ্যুৎ  অফিসের জোনাল ডিজিএম প্রকৌশলী মোস্তফা কামাল বলেন, আমাদের প্রয়োজনের তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি বলে জানা তিনি। 

আরও খবর