রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মিরসরাইয়ে ২৫০ বন্যার্ত পরিবারের মাঝে বালিশ, তোশক ও বেডশিট বিতরণ

মিরসরাই প্রতিনিধি ‘মাটির ঘর হওয়ায় বন্যায় বসত ঘর ভেঙ্গে পড়েছে, কোন কিছু রক্ষা করা সম্ভব হয়নি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে দেখি কোনভাবে দিনযাপনের উপক্রম নেই। সবাই ত্রাণ সামগ্রী দেয় কিন্তু বাসস্থান ছাড়াতো বেঁচে থাকা দায় হয়ে উঠেছে। এরমধ্যে গতানুগতিক ত্রাণ সামগ্রী বিতরণের বাহিরে গিয়ে ব্যতিক্রমী আয়োজন বালিশ, তোশক ও বেডশিট পেয়ে আমরা খুশি, যারা এই উদ্যোগে নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ এমনই বলছিলেন মিরসরাইয়ের ১ নং করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের বাসিন্দা অমর দে, সমীর কর, কার্তিক দে ও দেবদুলাল দাস।

জানা যায়, স্মরনকালের ভয়াবহ বন্যায় মিরসরাইয়ে যে ক্ষতি হয়েছে তা পূরন হওয়ার নয়। নানা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনসহ বিভিন্নস্তরের ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমের কারনে স্বাভাবিক হতে শুরু করেছে। এরমধ্যে গতানুগতিক ত্রাণ সামগ্রী বিতরণের বাহিরে গিয়ে ব্যতিক্রমী আয়োজন ৫০০ বালিশ, ২৫০ তোশক, ২৫০ বেডশিট প্রদান করা হয়েছে। উপজেলার করেরহাট, কাটাছরা ও হিঙ্গুলী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে এসব উপকরণ বিতরণের উদ্যোগ নেন মিরসরাই উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং ব্যবসায়ী সাইফুর রহমান হাশমী। এই উদ্যোগে সহযোগিতা করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যবসায়ী ও পেশাজীবীরা। শুক্রবার ও শনিবার এসব উপকরণ বিতরণ করা হয়।

করেরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম জোয়ার গ্রামের বাসিন্দা কবির আহম্মদ, আমিনুল হক ও আবু তাহের বলেন, ফেনী নদীর তীরবর্তী হওয়ায় আমাদের গ্রামে আমাদের ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কোন কিছুই রক্ষা করতে পারিনি। আমাদের এই ক্রান্তিকালে  বালিশ, তোশক ও বেডশিট পেয়ে আমরা অনেক খুশি।

বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী বলেন, বালিশ, তোশক ও বেডশিট বিতরণের উদ্যোগটি নিঃসন্দেহে অত্যন্ত চমৎকার উদ্যোগ। বন্যার্তরা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন তারা কি করবেন। তাদের কোন কিছুইতো রক্ষা করা সম্ভব হয়নি, এই দুঃসময়ে তাদের জন্য এই উপকরণগুলো অনেক কাজে দিবে।

তিনি আরো বলেন, আমি বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদে গত জুমাতে এমন উদ্যোগ নেওয়ার জন্য মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যও রেখেছিলাম। বন্যার্তদের জন্য সমাজের যারা বিত্তশালী ব্যক্তিবর্গ রয়েছেন তাদের যার যার অবস্থান থেকে এখনি এগিয়ে আসা উচিত।

Tag
আরও খবর