পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১ তোষকের নিচে লুকিয়ে রাখা পাইপগান-কার্তুজসহ যুবক গ্রেপ্তার মারকাজুত তাহফিজ জোরারগঞ্জ মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সেনবাগের কাদরায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা: সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মত বিনিময় সভা সম্পন্ন:

**


সুনামগঞ্জের জগন্নাথপুরের পাঠলী ইউনিয়নের  বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর উদ্যোগে আজ ৩ আগস্ট মঙ্গলবার  ২৪ নং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ নবীর হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজন আহমদের সঞ্চালনায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিবাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সমন্বয়ে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়।


 উক্ত সভায় শিক্ষার গুনগত মানোন্নয়ন,  ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি করা, শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জন করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও তা থেকে উত্তোরণের ব্যাপারে ব্যাপক আলোচনা হয়।


 এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ জিরিনা বেগম তার বক্তব্যের মাধ্যমে শিক্ষার গুনগত মান বৃদ্ধির জন্য বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও তা সমাধানের জন্য সংগঠন ও অভিভাবকদের  সহযোগীতা কামনা করেন। এসময় বক্তব্য রাখেন বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর প্রবাস উপদেষ্টা কমিটির সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য ফিরোজ আহমদ, অন্যতম দেশীয় উপদেষ্টা আলিম উদ্দিন,  কার্যকরী কমিটির সভাপতি নবীর হোসাইন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম দুলন, সাধারণ সম্পাদক রাজন আহমদ, অত্র বিদ্যালয়ের  অভিভাবক - শিক্ষক কমিটির সভাপতি আবু সাঈদ, ম্যানেজিং কমিটির সাবেক সহ সভাপতি কমর আলী, ম্যানেজিং কমিটির সদস্য আরজু মিয়া ও সমরাজ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগম, ম্যানেজিং কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান ( হবিবুল), ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী মহিলা সদস্য মোছাঃ আখলিমা বেগম ,  সদস্য শাকিরা বেগম ও শিবলি বেগম। এছাড়া আরো উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল খালিদ, অভিবাবক রুমেল মিয়া, রফিকুল ইসলাম, ঝুনুর মিয়া, আব্দুল আহাদ, জাহির উদ্দিন, বিদ্যালয়ের প্যারা শিক্ষিকা রিমা বেগম, সংগঠমের সদস্য রায়হান আহমদ সহ আরো অনেকে 


এ সময় অভিবাবকরা বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর কাছে তাদের বিভিন্ন চাওয়া পাওয়া পেশ করেন এবং সংগঠনের পক্ষ থেকে শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিভিত্তিক মাসিক  সর্বোচ্চ উপস্থিতি পুরুষ্কার, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং, মাসিক মত বিনিময় সভা সহ বিভিন্ন কর্মসূচি পেশ করেন সংগঠনের অন্যতম দেশীয় উপদেষ্টা আলিম উদ্দিন।


এ সময় শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।

Tag
আরও খবর