আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

ভোরে ওঠার অভ্যাস জীবনে আনে সাফল্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2024 02:29:25 am

পড়াশোনার জন্য ভোরবেলা আদর্শ। বাড়ির বড়রাও পরামর্শ দেন, ভোরে উঠে পড়তে বসলে পড়া নাকি তাড়াতাড়ি মুখস্থ হয়, মনেও থাকে।


পড়াশোনায় যদি মনোযোগ বাড়াতে হয়, তা হলে প্রতি দিন একটি নির্দিষ্ট সময়েই পড়তে বসা উচিত। তার জন্য ভোরবেলার সময়টাই ঠিক বলে মনে করেন অনেকে।


একাধিক গবেষণা বলছে, ভোর ৫টায় যদি ঘুম থেকে ওঠা যায়, তা হলে পড়াশোনা, শরীরচর্চার জন্য অনেকটা সময় পাওয়া যায়। পাশাপাশি, ভোরের ওই সময়টাতে চারপাশের কোলাহল কম থাকে। যে কোনও কাজেই মনঃসংযোগ বেশি করা যায়।


১) রাতে তাড়াতাড়ি ঘুম ও ভোর ৫টায় ঘুম থেকে ওঠার অভ্যাস করলে জীবনে শৃঙ্খলা আসবে। নিয়মানুবর্তিতা রপ্ত হবে স্বাভাবিক নিয়মেই। আর রোজের অভ্যাসকে নিয়মে বাঁধতে পারলে পড়াশোনাও গুছিয়ে ও মনোযোগ দিয়ে করতে পারবে ছাত্রছাত্রীরা।


২) ভোরে নাগরিক কোলাহল কম থাকে। চারপাশের পরিবেশ শান্ত থাকে। তাই মন বিক্ষিপ্ত হবে না। পড়তে বসলেই একাগ্রতা আসবে। ভোরের সময়তেই কঠিন ও জটিল বিষয়গুলি নিয়ে চর্চা করলে তার সমাধানও বেরিয়ে আসবে দ্রুত।


৩) ভোরের বিশুদ্ধ বাতাস মন ও মেজাজকে তরতাজা রাখবে। ভোর ৫টায় উঠে যদি হাঁটাহাঁটি, জগিং করা যায় অথবা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো যায়, তা হলেই শরীরের পাশাপাশি মানসিক ক্লান্তিও দূর হবে। মনের চিন্তা, উদ্বেগ কমবে। ছাত্রছাত্রীরা নিয়ম করে ভোরে উঠে শরীরচর্চা সেরে নিয়ে যদি পড়তে বসে, তা হলে সাফল্য আর আটকায় কে!


৪) ভোরে উঠলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে। একাধিক গবেষণায় প্রমাণিত, ভোরবেলায় মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে। সৃজনশীল চিন্তাভাবনাও আসে। তাই এই সময়টাই যদি পড়াশোনার কাজে লাগানো যায়, তা হলে মেধা বাড়বে, বুদ্ধিরও বিকাশ হবে।


৫) সময়ের সঠিক ব্যবহার করা যায়। ভোরবেলা উঠলে অনেকটা সময় পাওয়া যায়। পড়াশোনা, শরীরচর্চার, মেডিটেশনের পাশাপাশি নিজের কিছু শখ থাকলে, তা পূরণ করার সময়ও থাকে। সামগ্রিক ভাবে নিজেকে সব দিক দিয়ে তৈরি করার ইচ্ছা ও আগ্রহ থাকে। ফলে আত্মবিশ্বাসও বাড়ে।


৬) সারা দিনের কাজ গুছিয়ে নেওয়া যায়। পরিকল্পনা মতো সময় ভাগ করে নিয়ে এগোতে চাইলে, ভোরে ওঠাই শ্রেয়।


৭) ভোরে উঠলে কখনওই হতাশা, অবসাদ আসবে না। পড়াশোনা, পরীক্ষা, স্কুল বা কলেজের বিভিন্ন বিষয় নিয়ে যদি উদ্বেগ বা উৎকণ্ঠা থাকে, তা হলে তার সমাধান বার করতে ভোরেই উঠতে হবে। কারণ এই সময়তেই মস্তিষ্কে ইতিবাচক চিন্তাভাবনা আসে। সঠিক সিদ্ধান্তও নেওয়া যায়।

আরও খবর
6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

১২ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে


deshchitro-6a03222a0aebd-120526065050.webp
সর্বজনপ্রিয়তার ভ্রম

২৪ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে


6a017d54ec768-110526125516.webp
‘যা খেতে মন চায়’ দিবস আজ, যেভাবে এর সূচনা

২৫ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে


deshchitro-6a009cfae8894-100526085802.webp
মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

২৬ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে





deshchitro-69d4a10691557-070426121534.webp
আড়াইশ বছরের জমিদার বাড়ি বিলুপ্তির পথে

৫৯ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে