দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সুন্দরগঞ্জ পৌরসভার কাউন্সিলর লাভলুর বিরুদ্ধে পৌরসভার কর্মচারীকে মারধরের অভিযোগ।

সুন্দরগঞ্জ পৌরসভার কাউন্সিলর লাভলুর বিরুদ্ধে কর্মচারীকে মারধরের অভিযোগঃ


পিন্টু কুমার সরকার 

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লাভলু মিয়ার বিরুদ্ধে পৌরসভার আদায়কারী (বাজার শাখা) মোঃ মোকলেছুর রহমানকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।  আজ ১০ নভেম্বর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা) মোঃ সহিদুল ইসলামের কক্ষে এ ঘটনা ঘটে। 

খোজ নিয়ে জানা যায় আজ মোকলেছুর রহমান পৌরসভার ক্রয় সংক্রান্ত একটি কার্যবিবরণী লিখে সেটি দেখানোর জন্য ক্রয় কমিটি প্রশাসনিক কর্মকর্তা (ভারঃ) মোঃ সহিদুল ইসলাম, ক্রয় কমিটির ১ নং সদস্য প্যানেল মেয়র মোঃ ছামিউল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর দীপক কুমার বাবলু নিকট দেখাতে প্রশাসনিক কর্মকর্তার কক্ষে যান।  এসময় সেখানে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লাভলু মিয়া। তিনি মোকলেছুর রহমানকে কিসের কাগজ বলে দেখাতে ও মোবাইলে ছবি তুলতে চান এতে মোকলেছুর রহমান বলেন এটি খসড়া কাগজ রেজুলেশন করা হলে আপনি ছবি তুলে নিয়েন। এতে ক্ষিপ্ত হয়ে কাউন্সিলর লাভলু কক্ষের দরজা বন্ধ করে দিয়ে মোকলেছুর রহমানকে চেয়ার দিয়ে মারধর শুরু করেন। 

এতে উপস্থিত কর্মকর্তা ও কাউন্সিলররা তাকে নিবৃত করার চেষ্টা করেন৷ এক পর্যায়ে কাউন্সিলর লাভলু প্রশাসনিক কর্মকর্তার কক্ষ  থেকে বের হয়ে যান। 

এ ব্যাপারে মোকলেছুর রহমান জানান কাউন্সিলর হঠাৎ করেই তার উপর চড়াও হয়ে কক্ষের দরজা বন্ধ করে তাকে চেয়ার দ্বারা আঘাত করেন৷ পরে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী সহ কাউন্সিলরদের হস্তক্ষেপে তিনি প্রাথমিকভাবে রক্ষা পান৷ শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করবেন। 

এদিকে সব অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর লাভলু জানান মারধরের কোন ঘটনা ঘটেনি, সম্ভবত একটি ভূয়া ক্রয় বিল তোলার জন্য মোকলেছুর কাগজ নিয়ে আসেন এসময় তিনি কাগজটি দেখতে চাইলে মোকলেছুর কাগজটি না দেখিয়ে ছিড়ে ফেলেন এতে তিনি রাগারাগি করেন মাত্র।  

এ ব্যাপারে প্রশাসনিক কর্মকর্তা (ভাঃ) মোঃ সহিদুল ইসলাম কোন মন্তব্য করতে রাজী হননি। 

পৌরসভার মেয়র মোঃ আব্দুর রশিদ রেজা সরকারের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।  


আরও খবর