র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

জামালপুরে দুই বছর আগে মৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা


ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট নাশকতা ও হামলার অভিযোগে জামালপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জামালপুর সদর থানায় পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকার হায়দার আলী নামে এক ব্যক্তি মামলাটি করেন। মামলায় আসামি জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু এবং পৌর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক শফিকুল ইসলামকেও আসামি করা হয়েছে। অথচ ঘটনার দুই বছর আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর মারা গেছেন ছাত্রলীগ নেতা শফিকুল। শফিকুল পৌর শহরের পালপাড়ার মৃত নুরুল মেম্বারের ছেলে। শফিকুলের মা সুফিয়া বলেন, তাঁর ছেলে দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। তাঁর স্ত্রী ও তিন বছরের একটি মেয়ে আছে। অথচ আমার ছেলের বিরুদ্ধে এখন মামলা দেওয়া হয়েছে। যারা আমার মৃত ছেলের নামে মামলা করেছে, তাদের বিচার দাবি করেন তিনি।

শফিকুলের ছোট ভাই রফিকুল জানান, প্রায় ২০ বছর আগে তাঁর বড় ভাই জামালপুর পৌর ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। তার পর দীর্ঘদিন রাজনীতিতে ছিলেন না।

মামলার বাদী হায়দার আলী বলেন, সব কিছু মামলাতেই লেখা রয়েছে। এই ব্যাপার পরে কথা হবে।

বিষয়টি নিয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সোহেল মাহমুদ বলেন, তদন্তকালে পুলিশ জানতে পারে, মামলার ৭৮ নম্বর আসামি মৃত। বিষয়টি আমরা আদালতকে

জানিয়েছি। বাদী যদি ইচ্ছা করে মৃত মানুষের নামে মামলা করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে। 


আরও খবর
6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ ঘন্টা ২৫ মিনিট আগে